আলিকে ঘুষি মেরে বেরিয়ে গেলেন এজাজ, বিগ বসের বাড়িতে ঢুকবেন চ্যালেঞ্জার ইমাম সিদ্দিকি
মুম্বই, ৬ জানুয়ারি : বিগ বস ৮ -এর ফাইনালিস্ট আলি কুলি মির্জাকে আক্রমণ করায় বিগ বসের কড়া নজরে পড়লেন বিগ বস হল্লা বোল-এর চ্যালেঞ্জার এজাজ খান। এজাজের জায়গায় এবার এই অনুষ্ঠানে বিগ বস ৬-এর প্রতিযোগী ইমাম সিদ্দিকিকে আনতে চলেছেন বিগ বসের নির্মাতারা।
নমিনেশন হওয়ার পরেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আলি ও এজাজ। এরপরেই আলিকে এজাজ ঘুষি মারে বলে অভিযোগ। এর পরেই হিংসার অভিযোগে বিগ বস এজাজকে বাড়ি থেকে নিষ্কাশিত করে। এজাজের জায়গায় বিতর্কিত প্রাক্তন বিগ বস প্রতিযোগী ইমাম সিদ্দিকিকে আনা হচ্ছে বাড়ির ভিতরে।

এক সপ্তাহ আগেই বাড়িতে প্রবেশ করেছিলেন গতবারের এন্টারটেনার এজাজ খান। কিন্তু এবার বাড়িতে ঢোকার পর থেকে বিনোদনের সেভাবে কোনও লক্ষণ দেখাতে না পারলেও আলির সঙ্গে প্রথম দিন থেকেই আদায় কাঁচকলায় এজাজের।
এদিকে এজাজের বদলে যে প্রতিযোগী চ্যালেঞ্জার হিসাবে বাড়িতে ঢুকতে চলেছেন সেই ইমাম অবশ্য এজাজের থেকে আরও ২ কাঠি উপরে। বিগ বস ৬-এ সবার নাকে দম দিয়ে রেখেছিলেন বলিউডের এই গে ফ্যাশন ডিজাইনার। এবার পুনরায় বিগ বসের বাড়িতে ঢুকে ইমাম কী রঙ্গ দেখান তা দেখার জন্য অপেক্ষায় রইলাম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications