Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Adipurush Ticket Price: আরও সস্তা আদিপুরুষের টিকিট! দর্শক টানতে বড় ঘোষণা নির্মাতাদের

Adipurush Ticket Price: সংলাপ সহ একাধিক বিতর্ক! সিনেমা রিলিজের সপ্তাহ ঘুরতেই মুখ থুবড়ে পড়েছে আদিপুরুষ। ২০২৩ সালের অন্যতম বিগ বাজেটের সিনেমাগুলির একটি।

প্রথম থেকে প্রভাস অভিনীত আদিপুরুষ (Adipurush Ticket Price) নিয়ে উন্মাদনার শেষ ছিল না। কিন্তু সময় ঘুরতেই বদলে গিয়েছে সেই ছবি। বক্স অফিসে ক্রমশ নীচে নামছে রামায়ণের উপর তৈরি এই ছবি। যা নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রায় ৬০০ কোটি টাকা খরচে তৈরি আদিপুরুষ!

আরও সস্তা আদিপুরুষের টিকিট!

দর্শক টানতে প্রথমদিন থেকেই নানারকম প্রচার কৌশল নিয়েছিলেন সিনেমার নির্মাতারা। যেমন দেশের সমস্ত সিনেমা (Adipurush Ticket Price) হলেই হনুমানজীর জন্যে বরাদ্দ ছিল একটি আসন। যা যথেষ্ট নজর কেড়েছিল। ইতিমধ্যে এমন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

কিন্তু আদিপুরুষ দেখার পর গোটা উচ্ছ্বাসেই ভাটা পড়েছে। সময় যত গড়াচ্ছে ততই আদিপুরুষ থেকে মুখ ঘোরাচ্ছেন দর্শকরা। সিনেমাহল গুলিতে একের পর এক আসন ফাঁকা। এই অবস্থায় টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছেন নির্মাতারা। কিন্তু এরপরেও দর্শক টানতে ব্যর্থ আদিপুরুষ!

৩০০ টাকা (Adipurush Ticket Price) টিকিটের দাম কমে আজ ১৫০ টাকা। কিন্তু তাও ভিড় হচ্ছে না। এই অবস্থায় দর্শক টানতে নয়া প্ল্যান নাকি কষে ফেলেছেন সিনেমার নির্মাতারা। সিনেমার টিকিটের দাম আরও সস্তা করার সিদ্ধান্ত ছবির নির্মাতারা নিয়েছেন বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, ১৫০ টাকা থেকে কমিয়ে টিকিটের দাম মাত্র ১১২ টাকা করা হচ্ছে। আর তা জানিয়ে ইতিমধ্যে টি-সিরিজের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট দেওয়া হয়েছে। তবে নয়া এই রণকৌশলে দর্শক টানতে পারবে আদিপুরুষ (Adipurush Ticket Price) ! সেটা সময়ের উপর ছেড়ে দিচ্ছেন নির্মাতারা।

আরও সস্তা আদিপুরুষের টিকিট!

আদিপুরুষ রিলিজ করেছে ইতিমধ্যে ১০ দিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত মোট 274.55 কোটি টাকা রোজগার অবশ্য করে ফেলেছেন নির্মাতারা। যদিও শনিবার এবং রবিবার একটু হলেও আশা দেখেছিলেন নির্মাতারা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি বলেই জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+