কানাগলি থেকে রাজপথে উঠে আসার গল্প, আবার কী ধামাকা করতে চলেছেন পাওলি?
বেশ কয়েকদিন ব্রেক নেওয়ার পর আবার পর্দায় ফিরছেন বাংলার সেনসেশন পাওলি দাম। আর তিনি ক্যামেরার সামনে আসা মানে নতুন কিছু ধামাকা যে হবে তা বলা বাহুল্য। এবার ফের এক নারীকেন্দ্রিক ওয়েব সিরিজে দেখা যাবে পাওলি দামকে। ইতিমধ্যেই সামনে এসেছে পাওলির আগামী ওয়েব সিরিজ জুলির ফার্স্ট লুক ও মোশন পোস্টার।
কিছুদিনের মধ্যেই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করবে ওটিটি প্ল্যাটফর্ম। আড্ডাটাইমস ওয়েব প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ জুলি। আর সেখানেই সম্পূর্ণ দুই ভিন্নরূপে দেখা যেতে চলেছে পাওলিকে। প্রথম লুকে বারবণিতা হিসেবে ধরা দিয়েছেন পাওলি। আর দ্বিতীয় লুকে তাঁকে দেখা যাচ্ছে এক দুঁদে রাজনৈতিক নেত্রী হিসেবে। কানাগলি থেকে কীভাবে একজন মহিলা রাজপথের রানি হয়ে উঠবেন সেই গল্পই ফুটিয়ে তুলতে চলেছেন পাওলি।

রেড লাইট এলাকা থেকে উঠে এসে কীভাবে এক মহিলা রাজনীতির ময়দানে নিজের ক্ষমতা কায়েম করবেন মূলত এটাই জুলি ওয়েব সিরিজের গল্প। রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে দেখা যাবে সাহস, দৃঢ়চেতা মনোভাবের এক নারীর জীবন সংগ্রামের নানা দিক। ভালবাসা, বিচ্ছেদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা উঠে আসবে এই সিরিজে।
মুখ্য ভূমিকায় পাওলি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, কৌশিক সেনকে। এই ওয়েব সিরিজে কলাকুশলীদের লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অরিত্র সেনের পরিচালিত এই সিরিজে এবার পাওলি কী ধামাকা করেন সেটাই দেখার। আড্ডা টাইমে জুলি দেখা যেতে চলেছে আগামী অক্টোবর মাসে।
-
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications