এফটিআইআই প্রেসিডেন্ট মনোনীত হলেন আর মাধবন
অভিনেতা আর মাধবন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সভাপতি মনোনীত হলেন। একই সঙ্গে তিনি গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও মনোনীত হয়েছেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় এই খবরটি সামনে আনেন।
কেন্দ্রীয় মন্ত্রী অনুবাদ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আর মাধবনকে শুভেচ্ছা জানান এফটিআইআই-এর প্রেসিডেন্ট এবং গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মনোনীত হওয়ায়। অনুরাগ লেখেন, আমি নিশ্চিত আপনার অভিজ্ঞতা এবং কাজের প্রতি অসাধারণ দৃষ্টিভঙ্গি এই প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধশালী করবে এবং একে আরো উপরে নিয়ে যাবে।

অভিনেতা মাধবনকে শেষবার ধোঁকা সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানে তাঁর সহ অভিনেতাদের মধ্যে ছিলেন অপারশক্তি খুরানা, দর্শন কুমাররা। গত বছরে মাধবন পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। তাঁর প্রথম সিনেমা রকেট্রি দ্য নাম্বি এফেক্ট। এই সিনেমা এবছর সেরা চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার জিতেছে।
তাঁকে এফটিআইআইয়ের প্রেসিডেন্ট মনোনীত করার পরে সোশ্যাল মিডিয়ায় মাধবনও উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ। আমি প্রত্যাশা পূরণের আপ্রাণ চেষ্টা করব।
আগামী দিনে আর মাধবনের যে চলচ্চিত্রটি মুক্তি পাবে তার নাম টেস্ট। সেটি পরিচালনা করেছেন শশীকান্ত। এই চলচ্চিত্রটি ক্রিকেটের উপর ভিত্তি করে নির্মিত। এখানে মুখ্য চরিত্রে মাধবনকে অভিনয় করতে দেখা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications