পঁচিশ বছর পর ৮৩ বছরের মাকে ফের সাইকেলে তুললেন অভিনেতা মিলিন্দ
পঁচিশ বছর পর ৮৩ বছরের মাকে ফের সাইকেলে তুললেন অভিনেতা মিলিন্দ
মন যদি ফুড়ফুড়ে থাকে, তাহলে বয়সের আর তোয়াক্কা কে করে! সব সময় মানসিক ও শারীরিক দিক ঠিক রেখে চললে ভালো থাকা যায়। বয়স কিন্তু সংখ্যা মাত্র। তা কিন্তু মিলিন্দ সোমেন বরাবরই দেখিয়েছেন। এই বয়সেও তাঁর শরীর এত ফিট যে, যুবতী মেয়েরা তাঁর প্রেমে পড়েন। কিন্তু এবার এক লহমায় নিজের বয়সের তোয়াক্কা না করেই গোয়ার সমুদ্রের সৈকতে সাইকেল চালালেন অভিনেতা মিলিন্দের মা।

ছবি ও ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
গতকাল, মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ার ইন্সটগ্রাম অ্যাকাউন্টে নিজের কিছু ভিডিও ও ছবি শেয়ার করেছেন অভিনেতা। প্রায় ২৫ বছর পর তাঁর মা আবারও সাইকেল চালানানো শিখছেন। তাঁর মায়ের বয়স ৮৩ বছর। ক্যাপশানে তিনি লিখেছেন, মায়ের উদ্দেশ্যে তিনি বলেন, প্রায় ২৫ বছর পর সাইকলিং করছেন! যা তুমি ভালবাসো তাই করতে থাকো। কিন্তু নিয়মিত অভ্যাস রাখো। ৮৩ বছর বয়সীর পক্ষে খারাপ নয় এটি।'
অভিনেতার স্ত্রী কী লিখলেন
মিলিন্দের এই ছবি ও ভিডিও কিন্তু লাইক ও কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছে অনুগামীরা। কমেন্ট করতে দেখা গেল তাঁর স্ত্রীকে। স্ত্রী অঙ্কিতা কোনওয়ার লেখেন, 'আমার কিউটিরা'।

অনুগামী কমেন্ট করে কী জানালেন
পোস্টে এক অনুগামী কমেন্টে করে লেখেন, আপনার সঙ্গে দেখা হয়ে খুবই ভাল লাগল। আপনার মা এই বয়সে এমন সাইকেল চালাচ্ছেন যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তবে এটা না বলে পারছি না, এই বিষয়টি আমাদের সকলের জন্য অনুপ্রেরণার।

৮১ বছরেও ডনবৈঠক
সব সময়ই কিন্তু অভিনেতা ও তাঁর বউ সবসময়ই দুজনেই ফিটনেস থাকেন। সেই সঙ্গে নিজেরা সব কাজে উৎসাহী থাকেন। পরিবারের সকলে সব কাজে উৎসাহ দিয়ে থাকেন। নিজের ও পরিবারের সকলের ফিটনেস ভিডিও তিনি অনেক ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। অভিনেতার মা কিন্তু ২০২০ সালে, যখন তাঁর ৮১ বছর বয়স ছিল, সেই সময়েও তিনি জন্মদিনে ডনবৈঠক করে ছিলেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications