Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবার বাবা হলেন যীশু সেনগুপ্ত! তাও আবার সারোগেসির মাধ্যমে, সিক্রেট টা কী?

বাবা হলেন যীশু সেনগুপ্ত!

আজকাল কী হচ্ছে সেলিব্রিটিদের? সকলেই দেখ না দেখ সারোগেসির মাধ্যমে মা বাবা হচ্ছেন। তালিকায় কে না নেই! শাহরুখ-গৌরী, আমির-কিরণ, শিল্পা শেঠি, সানি লিওনি থেকে শুরু করে তাবড় তাবড় সেলেবদের এখন একটাই ফোকাস সারোগেশন। তবে এর আগে প্রথা ভেঙে সিঙ্গল ফাদার হয়েছেন পরিচালক প্রযোজক করণ জোহর। আর এবার সেই পথে হাঁটলেন বাংলার এই মুহূর্তের অন্যতম সেরা অভিনেতা যীশু সেনগুপ্ত।

বাবা হলেন যীশু

বাবা হলেন যীশু

সকলেই জানেন যে বর্তমানে অভিনেতা যীশু সেনগুপ্তের দুই কন্যা সন্তান আছে। সারা আর জারা সেনগুপ্ত। এদের মধ্যে সারা সেনগুপ্তকে সৃজিত মুখোপাধ্যায়ের 'উমা' সিনেমার দৌলতে দর্শকরাও ভালো করে চেনেন। কিন্তু এরই মাঝে যীশুর বাড়িতে এল আর এক সুখবর।তবে ঠিক এক বলা চলে না, একজোড়া সুখবর। ফের বাবা হলেন যীশু। তবে এক সন্তানের নয়, বরং যমজ পুত্র সন্তানের। তবে এক্ষেত্রে সারোগেট প্রোসেসে বাবা হয়েছেন যীশু।

 বাবার বেবিরা

বাবার বেবিরা

কী? তাজ্জব বনে গেলেন তো? আরে না না অবাক হওয়ার কিছুই নেই। কারণ গল্প হলেও কথাটা সত্যি। আর সাসপেন্স না রেখে প্রসঙ্গে আসা যাক। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবি 'বাবা বেবি ও' তে সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা যেতে চলেছে যীশু সেনগুপ্তকে। যিনি মাতৃত্বের থেকে পিতৃত্বের দায়িত্ব কোনও অংশে কম নয় ধারনায় বিশ্বাসী। এবং সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'উইন্ডোজ' এর ব্যানারে আসতে চলেছে এই নয়া সিনেমা।

 বেবিদের প্রথম ঝলক

বেবিদের প্রথম ঝলক

২৩ জানুয়ারি, অর্থাৎ নেতাজি জয়ন্তীর দিনেই ট্রেলার রিলিজ হল 'বাবা বেবি ও' সিনেমার। সন্তানে বড় হওয়ার নেপথ্যে বাবা ঠিক কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যিনি সব সময় পরম স্নেহে সন্তানের মাথার উপর বট গাছের মত দাঁড়িয়ে থাকেন, সেই রিয়্যালিটি এবার রিল লাইফে তুলে ধরতে চলেছেন অরিত্র। ট্রেলার রিলিজ করতেই তা রীতিমত সারা ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। এখানে যীশুর বিপরীতে অভিনয় করবেন সোলাঙ্কি তায়। এছাড়াও আছেন গৌরব চট্টোপাধ্যায় ও আরও নামকরা শিল্পীরা।

 'তারপরে আর গানের কথা মনে নাই'

'তারপরে আর গানের কথা মনে নাই'

তবে ফিল্মের ট্রেলার রিলিজের আগেই তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ এই সিনেমার 'এই মায়াবী চাঁদের রাতে' গানটিতে এই মুহূর্তে ভিউ সংখ্যা ১.২ মিলিয়ন। চমক হাসানের কথা আর সুরে এই গান সকলের মুখে এখন প্রাইম লিরিক হয়ে গিয়েছে।

ব্রহ্মা থেকে বাবা বেবির গল্প

ব্রহ্মা থেকে বাবা বেবির গল্প

তবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় বরাবরই ছক ভাঙা গল্প নিয়ে আসেন দর্শকদের জন্য। আর সেই সঙ্গে দোসর অরিত্র মুখোপাধ্যায়। এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ফিল্মে মহিলা পুরোহিতের কাহিনী তুলে ধরেছিলেন তিনি। আর এবার তাঁর নয়া চমক সিঙ্গল ফাদারের গল্প। আগামী ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমা 'বাবা বেবি ও'।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+