শাহরুখের সঙ্গে অভিজিতের সংঘাতের গুঞ্জন কী থেকে শুরু হয়! বিতর্কে উঠে এসেছে একাধিকপর্ব

শাহরুখের সঙ্গে অভিজিতের সংঘাত কী থেকে শুরু হয়! বিতর্ক ঘিরে উঠে এসেছে একাধিকপর্ব

বলিউডের অন্দরমহলে একাধিক সময়ে বহু বিতর্ক দানা বেঁধেছে। বহুকাল ধরে এমন নানান বিতর্কের নাগপাশে জড়িয়েছেন একাধিক বলিউড সেলেব। অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতার বাজারে কখনওব সংঘাত কেড়েছে শিরোনাম আবার কখনওবা সেলেবদের ব্যক্তিগত সংঘাত কেড়েছে লাইমলাইট। এমনই একটি ঘটনা শাহরুখ খানের সঙ্গে গায়ক অভিজিৎ ভট্টাচার্যের মনোমালিন্য। ২০০৭ সালে শাহরুখের হয়ে শেষবার 'ওম শান্তি ওম' ফিল্মে গান গেয়েছেন অভিজিৎ। সেই প্লেব্যাকের পর থেকে অভিজিৎকে শাহরুখের নেপথ্য কণ্ঠে পাওয়া যায়নি। কেন এমন হল? ঠিক কী ঘটেছিল আগে? ঘটনার ১৪ বছর পর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এই নিয়ে মুখও খুলেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

১৪ বছর আগে শাহরুখের জন্য প্লেব্যাক কেন বন্ধ করেছিলেন অভিজিৎ?

১৪ বছর আগে শাহরুখের জন্য প্লেব্যাক কেন বন্ধ করেছিলেন অভিজিৎ?

ফারহা খানের ছবি 'ওম শান্তি ওম' এ শাহরুখের প্লেব্যাকে গাওয়ার পরই একটি মন্তব্যে কার্যত ঝড় তুলেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সেই সময় একবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে, 'ম্যায় হু না ছবিতে স্পট বয় থেকে সমস্ত কলাকুশলীদের দেখানো হয়েছে , তবে গায়কদের দেখানো হয়নি।' যে ঘটনায় কার্যত মনক্ষুণ্ণ হয়েছিলেন অভিজিৎ। এরপর 'ওম শান্তি ওম' ছবিতেও একই ঘটনাঘটে যায়। সেকথাও উল্লেখ করেন অভিজিৎ। শোনা যায়, এই পর পর ঘটনায় আত্নসম্মানে চোট পান অভিজিৎ। এমনই গুঞ্জন রটে বলি পাড়ায়। জনসমক্ষে একথা বলার পর থেকে অভিজিৎকে আর দেখা যায়নি শাহরুখের কোনও ছবিতে প্লেব্যাকে গান গাইতে।

'লুঙ্গি ডান্স' গান বিতর্ক

'লুঙ্গি ডান্স' গান বিতর্ক

এরপর আরও একবার বিতর্ককে আহ্বান কের অভিজিৎ ভট্টাচার্যের আরও একটি মন্তব্য। সেবার সাংবাদিকদের প্রশ্নের জবাবেই অবিজৎ বলেন যে যতদিন তিনি শাহরুখের জন্য গান গেয়েছেন, ততদিন পর্যন্ত শাহরুখ রকস্টার ছিলেন, এরপর অভিজত শাহরুখের জন্য প্লেব্যাক বন্ধ করে দিতেই 'লুঙ্গি ডান্স' এর মতো নাচে শাহরুখকে দেখা যাচ্ছে, বলে মন্তব্য করেন অভিজিৎ।

 উঠে আসে শাহরুখের মন্তব্য

উঠে আসে শাহরুখের মন্তব্য

এদিকে, শাহরুখ খান এই পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে একটি মন্তব্য করতেই উঠতে শুরু করে নানান প্রশ্ন। সেখানে শাহরুখ বলেন, ' আমি একজায়গায় পড়লাম এক ভদ্রলোক, আমাদের সহকর্মী , যিনি আমাদের সঙ্গে বহুদিন কাজ করেছেন। তিনি অবাক করা কথা লিখতে শুরু করেছেন। করণ ও ভাট সাবকে নিয়ে লিখেছেন। আমরা তাঁকে ভালোবাসি.. তিনি গায়ক.. তিনি অদ্ভুত কথা লিখছেন।' সেই ঘটনার আগেই পাকিস্তানি গায়কদের বলিউড থেকে নিষিদ্ধ করার পক্ষে ডাক দেন অভিজিৎ। সেই ঘটনার পরই শাহরুখের এই মন্তব্য আসে। ফলে একাধিক প্রশ্ন সেই সময় থেকেই উঠতে থাকে।

অভিজিৎ ও বিতর্ক

অভিজিৎ ও বিতর্ক

এদিকে, ততদিনে একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ। একজন মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ থেকে শুরু করে একাধিক অভিযোগ ঘিরে বিতর্ক দানা বাঁধে অভিজিতের বিরুদ্ধে।

১৪ বছর পর মুখ খুললেন অভিজিৎ

১৪ বছর পর মুখ খুললেন অভিজিৎ

এই সমস্ত অধ্যায় পেরিয়ে 'ওম শান্তি ওম' এর ১৪ বছর পর 'ইন্ডিয়া ডট কম' এর ফেসবুক লাইভে শাহরুখের সঙ্গে সংঘাত নিয়ে মুখ খোলেন অভিজিৎ ভট্টাচার্য। সেখানে তিনি বলেন, তাঁর সঙ্গে শাহরুখ খানের কোনও সমস্যা নেই। কয়েকজন সঙ্গীত পরিচালকের জন্য এমন ঘটনা ঘটে যায়। কয়েকজন সঙ্গীত পরিচালক তাঁর সঙ্গে কাজ করতে চাননি বলেই অভিজিৎ শাহরুখের জন্য আর প্লেব্যাক গাইতে পারেননি।

 শাহরুখের জন্য প্লেব্যাক নিয়ে অকপট অভিজিৎ

শাহরুখের জন্য প্লেব্যাক নিয়ে অকপট অভিজিৎ

ওই ফেসবুক লাইভে অভিজিৎ বলেন, 'এখনও আমার একই তারুণ্যের কণ্ঠস্বর রয়েছে। আমি গান গাইতে রাজি। তবে জানি না এই কণ্ঠস্বর শাহরুখতে মানাবে কি না। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+