Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিল্পা শেট্টির সঙ্গে রাজ কুন্দ্রার সম্পর্ক কি বহুদিন ধরেই তলানিতে? জল্পনা বাড়াল শার্লিনের বোমা ফাটানো অভিযোগ

পর্ন ফিল্মে কাণ্ডে ধৃত রাজ কুন্দ্রার বিরুদ্ধে বহু দিন ধরেই অভিযোগের বিভিন্ন দিক উঠে আসছে। পর্ন ব়্যাকেট থেকে শুরু করে আর্থিক তছরুপ সহ একাধিক বড়সড় অভিযোগ উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রাজ। এমন অবস্থায় শিল্পা শেট্টির সঙ্গে শিল্পার স্বামী রাজের সম্পর্ক ঘিরে জল্পনার ঝড় তুলে বড় অভিযোগ করলেন শার্লিন চোপড়া।

 শিল্পার সঙ্গে কি রাজের সম্পর্ক তলানিতে?

শিল্পার সঙ্গে কি রাজের সম্পর্ক তলানিতে?

শার্লিন চোপড়া এদিন মুম্বই পুলিশের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন জেরার মুখে। সেই সময় শার্লিন অভিযোগ তোলেন ,গত ২০১৯ সালের ২৭ মার্চ শার্লিনের সঙ্গে শ্লীলতাহানি করেন রাজ কুন্দ্রা। জোর করে শার্লিনকে সেদিন চুম্বন করতে যান রাজ। রাজকে সরিয়ে দিতে গেলে, সেই সময় শিল্পার স্বামী জানান, তাঁর সঙ্গে শিল্পার সম্পর্ক 'কম্প্লিকেটেড'। এমনই দাবি শার্লিনের।

রাজের দ্বিতীয় বিয়ে ঘিরে জল্পনা!

রাজের দ্বিতীয় বিয়ে ঘিরে জল্পনা!

দুই সন্তান নিয়ে শিল্পা ও রাজ কুন্দ্রার সংসার বহুজনেরই 'কাপল গোলস' এর মধ্যে পড়ে যায়! এদিকে, প্রথম স্ত্রী কবিতাকে ডিভোর্সের পর শিল্পার সঙ্গে রাজের দাম্পত্য বহু দিন ধরেই সুখেই চলছিল বলে খবর। তবে গত ২০১৯ সালের ২৭ মার্চ শার্লিনকে রাজ জানিয়েছিলেন যে , শিল্পার সঙ্গে রাজের দাম্পত্য 'জটিল' অবস্থায় থাকার কারণে তিনি হাতাশা গ্রস্ত। এমন দাবি শার্লিনের। ফলে জল্পনা থেকেই যাচ্ছে যে রাজের সঙ্গে শিল্পার সম্পর্ক আদৌ কি ধরে খারাপ অবস্থায় রয়েছে?

 বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে অনিচ্ছুক

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে অনিচ্ছুক

শার্লিনের দাবি, রাজ তাঁকে জোর করে চুম্বন করতে এলে তিনি সঙ্গে সঙ্গে রাজকে সরিয়ে দেন। শার্লিন সাফ জানান যে , তিনি রাজের সঙ্গে কোনও সম্পর্কে ইচ্ছুক নন। কারণ রাজ বিবাহিত পুরুষ। এমনই দাবি ক্রাইম ব্রাঞ্চের কাছে জানান শার্লিন। তখনই শার্লিনকে শিল্পার সঙ্গে সম্পর্কের খতিয়ান নিয়ে জানান রাজ। দাবি শার্লিনের।

ক্ষোভে , কান্নায় শিল্পা ভেঙে পড়েন

ক্ষোভে , কান্নায় শিল্পা ভেঙে পড়েন

এদিকে, পর্নকান্ডে শিল্পাদের বাড়ি তল্লাশির সময় মুম্বই পুলিশ সঙ্গে নিয়ে আসে রাজ কুন্দ্রাকে। সেই সময় রাজকে দেখেই কান্নায় ভেঙে পড়েন। ক্ষোভের সুরে শিল্পা সেই সময় কার্যত রাজের সঙ্গে ঝগড়া করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

 কী বলেছিলেন শিল্পা?

কী বলেছিলেন শিল্পা?

শোনা গিয়েছে, মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ রাজকে নিয়ে তাঁর বাংলোয় আসতেই শিল্পা প্রশ্ন তোলেন , কেন রাজ এই ধরনের কাজে সংযুক্ত হয়েছেন? শিল্পা অভিযোগ তোলেন, রাজের কারণেই পরিবারের ভাবমূর্তি খারাপ হল। পাশপাশি শিল্পা প্রচুর এনডোর্সমেন্ট খোয়াচ্ছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন রাজের উদ্দেশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+