Aishwarya Rai: বচ্চন পরিবারে বিরোধ তুঙ্গে, দীপাবলি উদযাপনে বাইরে গেলেন ঐশ্বর্য

বচ্চন পরিবারের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্যার বিরোধ ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ঐশ্বর্যর জন্মদিনেই সেই বিরোধ প্রকট হয়ে প্রকাশ্যে আসে। একা মা এবং মেয়েকে নিয়ে জন্মদিন উদযাপন করেছিলেন ঐশ্বর্য রাই। দেখা যায়নি অভিষেক বচ্চনকে। একটি কেবল শুকনো উইশ দিয়েই স্ত্রীকে শুভেচ্ছা জািনয়েছিলেন।

তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের বিরোধ। এতোদিন অভিষেককে ঐশ্বর্যর সঙ্গে দেখা গেলেও গত কয়েক মাসে একেবারেই তাঁদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। শোনা যাচ্ছিল জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি প্রবল বিরোধ ঐশ্বর্যার। ভাইয়ের বউকে নাকি একেবারেই পছন্দ করেন না শ্বেতা।

Aishwarya Rai

ল্যাকমে ফ্যাশন উইকে নব্যনন্দার ছবি শেয়ার করতেই ব্যস্ত ছিলেন জয়া এবং শ্বেতা। ঐশ্বর্যকে পাত্তাও দেননি তাঁরা। সেই শোয়ে প্রথম ব়্যাম্প ওয়াক করেন নব্যা নন্দা। তাই নিয়ে কটাক্ষও হয়েছিল অনেক। ঐশ্বর্যর রূপের জাদুতে ফের মুগ্ধ হয়েছিল নেটপাড়া। তারপরে আবার অমিতাভ বচ্চনের জন্মদিনেও প্রকশ্যে এসেছিল সেই বিরোধ।

অমিতাভ বচ্চনের জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন ঐশ্বর্য তাতে নব্যা নন্দা বা অগস্তা নন্দার ছবি কেটে কেবল নিজের মেয়ের সঙ্গে অমিতাভ বচ্চনের ছবি দিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপরেই কানাঘুষো শুরু হয় বলি পাড়ায়। তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিষেক ঐশ্বর্য।

এদিকে আবার দীপাবলি পুজোতেও দেখা গেল না ঐশ্বর্য রাইকে। দীপাবলির ভোরে ঐশ্বর্যকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে মেয়েকে নিয়ে। কালো রঙের পোশাক পরেছিলেন ঐশ্বর্য আর লাল রঙের পোশাক পরেছিল আরাধ্যা। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।

সেইদিনই বচ্চন পরিবারের দীপাবলির পুজো। তাতে দেখা গিয়েছিল শ্বেতা বচ্চনকে। বচ্চন পরিবারের দীপাবলির উৎসবে সামিল হয়েছিলেন শ্বেতা। সেখানে পুত্রবধূ ঐশ্বর্য ছিলেন না। তাতে বিচ্ছেদের জল্পনা আরও প্রকট হয়েছে। তাহলে কি সত্যিই ঐশ্বর্য-অভিষেকের ঘর ভাঙছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+