দ্বিতীয় বিয়ের মামলায় স্বস্তি! হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর, কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?
অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আপাতত স্বস্তিতে। তিনি যে আগাম জামিনের আবেদন করেছিলেন তা মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে তাঁর এই আবেদন মঞ্জুর হয়েছে। তবে, বিচারপতি জানিয়ে দিয়েছেন যে, তদন্তের ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করতে হবে এবং প্রত্যেক ১৫ দিন অন্তর একবার করে তদন্তকারী আধিকারিকের সামনে উপস্থিত হতে হবে তাঁকে।

ঘটনার সূত্রপাত হয়েছিল হিরণের ব্যক্তিগত জীবনকে ঘিরে। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ যে, প্রথম বিবাহ বহাল থাকা অবস্থাতেই তিনি আবার দ্বিতীয়বার বিয়ে করেছেন। আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই মামলা দায়ের হয়। প্রথমে এই মামলার শুনানি ৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু তারপরে তা পিছিয়ে যায়। আর ঠিক এই সময়ের মধ্যেই রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন হিরণ। বিজেপির প্রচারে অংশ নেওয়ার সাথে সাথে সামাজিক মাধ্যমে সেই সংক্রান্ত অনেক পোস্টও করেন তিনি।
গত ২৮ জানুয়ারি তাঁর আইনজীবী আদালতের কাছে তাড়াতাড়ি শুনানির আবেদন জানান। যুক্তি ছিল যে, হিরণ একজন বর্তমান বিধায়ক, তাই মামলাটি ঝুলিয়ে না রেখে তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়া খুবই প্রয়োজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ও ৪৯৮এ ধারায় হিরণের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ৪৯৪ ধারা অনুসারে, স্বামী অথবা স্ত্রী জীবিত থাকাকালীন যদি কেউ পুনরায় বিবাহ করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। যার সাজা সাত বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা, অথবা দুটিই হতে পারে। আর ৪৯৮এ ধারা অনুসারে, বিবাহিত মহিলার উপর নির্যাতন এবং গার্হস্থ্য হিংসা সংক্রান্ত।
তবে সম্পূর্ণ বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনওরকম মন্তব্য করেননি হিরণ কিংবা তাঁর প্রথম স্ত্রী। আদালতের নির্দেশ অনুসারে এখন তদন্ত এগোতে থাকবে। আর সেই প্রক্রিয়ায় নিয়মিত হাজিরা দিতে হবে হিরণকে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications