Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Akshaya Tritiya Recipes: অক্ষয় তৃতীয়ায় মটন, চিকেনের এই বাহারি পদেই জমে উঠুক আপনার লাঞ্চ

আর মাত্র ক'দিনের অপেক্ষা, তারপরেই পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই দিনটি অত্যন্ত বিশেষ। এই দিনে সকলে বাড়িতে সুস্বাদু রান্না করেন। কেউ বা নিরামিষ, আবার কেউ আমিষ খাবারের উপরেই বেশি ঝোঁকেন। তবে আমিষ খাবারই কিন্তু বেশিরভাগ সকলের বাড়িতে রান্না হয়।

আর এই বিশেষদিনে মাটন কিংবা চিকেন ছাড়া কি আর খাওয়া সম্পূর্ণ হয় বলুন! তাই এই অক্ষয় তৃতীয়ার দিন আপনিও কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন এই মটন ও চিকেনের এই বিশেষ রেসিপিগুলি। যা আপনার লাঞ্চকেআরও আকর্ষণীয় করে তুলবে।

mutton

মটন ভিন্দালু

অক্ষয় তৃতীয়ায় যদি আপনি বাড়িতে ভিন্ন স্বাদের একটু মটন রান্না করতে চান, তাহলে কিন্তু বানিয়েই ফেলতে পারেন মটন ভিন্দালু। এটি খেতে কিন্তু অসাধারণ। আর যা বানানোও কিন্তু খুব একটা কঠিন নয়। জানেন কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী লাগছে, দেখুন।

বানাতে কী কী লাগবে

মটন ভিন্দালু বানাতে আপনার লাগবে মটন, নারকেল কোরা, জিরে, ধনেপাতা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, টক দই, তেঁতুল, রসুন, গোল মরিচ, আদা, পেঁয়াজ, মৌরি, অলিভ অয়েল।

কীভাবে রান্না করবেন

এটি রান্না করাবার জন্য প্রথমে আপনাকে খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লঙ্কার গুঁড়ো ও হলুদ মাখিয়ে অন্তত আধঘন্টা রেখে দিতে হবে। তারপর এতে পেঁয়াজ, নুন মাখিয়ে আরও কুড়ি মিনিট রেখে দিন। এরপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ছাড়াও বাকি সমস্ত মশলা ঘন করে বেটে নিন। তাতে তেঁতুলের জল দেবেন। দিয়ে ভালোভাবে ছেঁকে নেবেন। বেশ একটা লাল ছিল রঙ বেরিয়ে আসবে।

তারপরে যে পাত্রে রান্না করবেন তাতে অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ গুলো ভালোভাবে ভাজতে থাকবেন। তারপরে যখন দেখবেন সোনালি রঙ হয়ে এসেছে, তাতে মাংসগুলো দিয়ে দিন। আর বেটা রাখা মশলাও দিয়ে ভালোভাবে কষিয়ে অন্তত আধঘন্টা ঢেকে রাখুন। তারপরে যখন দেখবেন মাংস সিদ্ধ হয়ে গেছে তারপরে তাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে মটন ভিন্দালু। এটি কিন্তু গরম গরম ভাত জাস্ট জমে যাবে।

মটন তেহারি

আর আপনি যদি মনে করেন যে একটা পদ অক্ষয় তৃতীয়ার লাঞ্চ সারবেন, তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মটন তেহারি। এটা যেকোনও ছুটির দিনেও বানাতে পারেন। বানানো খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। তাহলে কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী লাগছে, দেখুন।

বানাতে কী কী লাগবে

গোবিন্দভোগ চাল, পাঁঠার মাংস, সরষের তেল, ঘি, জায়ফল, কেওড়াজল, গোলাপজল, গরম মশলা, আদা, কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই, বেরেস্তা, খোয়া ক্ষীর, নুন।

কীভাবে বানাবেন

মটন তেহারি বানাবার জন্য প্রথমে আপনাকে কড়াইতে তেল ও সমপরিমাণ ঘি নিতে হবে। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। দিয়ে তাতে আদা ও রসুন বাটা দিয়ে দিন। খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর মাংসগুলো দিয়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়তে থাকুন। এরপর দই, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জায়ফল দিয়ে ভালোভাবে মাংসটাকে নেড়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দিন।

অপরদিকে অন্য একটি পাত্রে গোবিন্দভোগ চাল, কাঁচা লঙ্কা, নুন, তেজপাতা, অল্প পরিমাণ জল দিয়ে ভাতটা বসান। যখন প্রায় ৭০ শতাংশ ভাত হয়ে যাবে। তাতে মাংসগুলো দিয়ে তাতে কেওড়া জল, গোলাপজল, জয়ত্রী, বেরেস্তা, খোয়া ক্ষীর দিয়ে দমে বসিয়ে রাখুন। অন্তত ১০ মিনিটে দম দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মটন তেহারি। সঙ্গে সামান্য স্যালাড নিয়েই কিন্তু আপনার দুপুরের লাঞ্চ জমে যাবে।

চিকেন রেজালা

অনেকেই মটন খেতে পছন্দ করেন না। তাই আপনি যদি মটন খেতে পছন্দ না করেন, তাহলে মুরগির মাংস দিয়েও কিন্তু নানান রকম বাহারি পদ বানানো যায়। যা খেতে কিন্তু অসাধারণ । তার সঙ্গে আপনি যদি একটু হালকা খেতে চান, তাহলে আপনি চিকেন রেজালা বানাতে পারেন।

বানাতে কী কী লাগবে

এই চিকেন রেজালা বানাতে লাগছে মুরগির মাংস, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজুবাদাম, পোস্ত বাটা, টকদই বা ছোট এলাচ, গোলমরিচ, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, কেওড়া জল, নুন, চিনি, ঘি।

কীভাবে বানাবেন

প্রথমে আপনাকে কাজুবাদাম ও পোস্ত গরম জলে ভিজিয়ে সেটা মিহি করে বেটে নিতে হবে। এরপর বড় একটি বাটিতে চিকেন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা নুন দিয়ে ম্যারিনেট করে অন্তত এক থেকে দেড় ঘন্টা রেখে দিন।

এরপরে একটি পাত্রে ঘি ও গরম তেল দিয়ে ভালোভাবে গরম করুন। তারপর তাতে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিন। তারপর সুন্দর বড় গন্ধ বের হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে অন্তত আধঘন্টা রেখে দিন। এরপর ঢাকনা খুলে কাজুবাদাম, পোস্ত বাটা, শাহী মরিচগুঁড়ো দিয়ে সামান্য চিনি দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে অন্তত আধঘন্টা রেখে দিন। এরপর ঢাকনা খুলে দেখে নিন যে ঝোল ঘন হয়েছে কিনা।

যদি দেখেন, ঝোল ঘন হয়েছে তাহলে কেওড়া জল দিয়ে গ্যাস বন্ধ করে দিন তাহলেই তৈরি হয়ে যাবে আপনার চিকেন রেজালা। যা কিন্তু আপনি পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন কিংবা কোনও পরোটার সঙ্গেও খেতে পারবেন।

কাশ্মীরি চিকেন মশলা

আপনি কিন্তু অক্ষয় তৃতীয়া বানাতে পারেন কাশ্মীরি চিকেন মশলা। যা স্বাদে কিন্তু অসাধারণ। এটা বানাতে আপনার লাগবে টক দই, চিকেন, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ট্ম্যাটো কুচি, ময়দা, দুধ, নুন, হলুদ, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ।

কীভাবে বানাবেন

এই চিকেনটা তৈরি করবার জন্য প্রথমে আপনাকে কিন্তু মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করতে হবে। যার জন্য আপনি চিকেনের সঙ্গে টক দই, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা নিয়ে ম্যারিনেট করে অন্তত আধঘণ্টা রেখে দিন। তারপর একটি কড়াইতে ঘি গরম করতে দিন। তাতে গোটা গরম মশলা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হয়ে তাতে মাংসটা রেখে দেন।

মাংস কষতে কষতে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করছে, তখন সামান্য ময়দা মিশিয়ে দিন। তারপর কিছুক্ষণ এভাবে কষাতে থাকুন, তারপর মাংসের কিছুটা দুধ মিশিয়ে দিন। দশ মিনিট ঢাকা দিয়ে আরও রেখে দিন। এরপর মাংস সেদ্ধ হলে ঝোল ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। তাহলেই তৈরি হয়ে গেল চিকেন কাশ্মীরি চিকেন মশলা। যা কিন্তু ভাত, পোলাও ,রুটি, পরোটা, নান সকলের সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আপনিও এই অক্ষয় তৃতীয়ায় আপনিও বানিয়ে দিন ভিন্ন স্বাদের এই চিকেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+