পর্যাপ্ত পরিমাণে ঘুম, খাওয়া-দাওয়ার পরেও কেন ক্লান্ত হয়ে পড়ছেন আপনি, জানুন আসল কারণ
ব্যস্ত জীবনে ক্লান্ত হওয়াটা খুব স্বাভাবিক। আমাদের শরীর কীভাবে ক্লান্ত হয়ে যায় তা হয়তো আমরা অনেকেই জানি না। বলা হয়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল ও অ্যাড্রিনালিন নামক হরমোন নিঃসৃত হয়।
বর্তমান সময়ে বাড়ির প্রত্যেকটি সদস্যই চাকরিই করেন, বলা বাহুল্য সারাদিন ঘোড় দৌড়ে ব্যস্ত থাকেন সকলে। আর ব্যস্ত জীবনে ক্লান্ত হওয়াটা খুব স্বাভাবিক। আমাদের শরীর কীভাবে ক্লান্ত হয়ে যায় তা হয়তো আমরা অনেকেই জানি না। বলা হয়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল ও অ্যাড্রিনালিন নামক হরমোন নিঃসৃত হয়। এই দুটি হরমোন নিত্যদিনের জীবনযাত্রার ওপর বিশেষ ভূমিকা পালন করে থাকে। যখন এই হরমোন বেশি পরিমাণে শরীর থেকে নিঃসৃত হয় তখনই কিন্তু ক্লান্তি অনুভব হয়। তবে সারাদিন ক্লান্ত থাকা শরীরের জন্য খুবই খারাপ। এতে কাজের অনেক ব্যঘাত ঘটে। তবে কী কী করলে আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে যায়, জানেন।

কেন বাড়ে মানসিক চাপ
অনেক সময় যদি মানসিক চাপ খুব বেড়ে যায় বা কোনও জিনিস নিয়ে একটানা চিন্তা করলে আসতে আসতে কাজের ক্ষমতা কমতে থাকে ও শরীর ক্লান্ত হতে থাকে। আর এই সময়েই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল ও অ্যাড্রিনালিন নামক হরমোন নিঃসৃত হতে থাকে, যা আমাদের অনেক সময় আমাদের হজমের সমস্যা তৈরি করে। তাছাড়া তা আমাদের অনেক সময় হৃৎপিণ্ড, ফুসফুস ও পেশীতে রক্ত বেশি পরিমাণে প্রবাহিত হতে থাকে। আর এই কাজে আমাদের শরীর ক্রমশ ক্লান্ত হতে থাকে ও কর্মক্ষমতাও অনেকটাই কমে যায়।

সঠিক ঘুম না হলে কী হয়
অনেক সময় সঠিক ঘুম না হলেও শরীর ক্লান্ত লাগে, আবার সঠিক ঘুম হলেও খুব ক্লান্ত থাকে শরীর, এর জন্য দায়ী অ্যাড্রিনালিন নামক হরমোন। কারণ যখনই এটি বেশি নিঃসৃত হয় তখন এই সমস্যা দেখা দেয়। তাছাড়া অনেক সমস্যার কারণেও অনেক সময় এমন সমস্যার সম্মুখীন হতে হয় সকলে।

এড়িয়ে চলুন ক্যাফেইন
আমাদের শরীর ক্লান্ত থাকলে আমরা চা বা কফির সাহায্য নিয়ে থাকি। মানে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঢুকতে থাকে ক্যাফেইন, যা আমাদের শরীরের অনেক ক্ষতি করে। কারণ এই জাতীয় জিনিস খেলে অ্যাড্রিনালিন ও কর্টিসলের নিঃসরণের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। আর এই কারণেই শরীর ক্রমশ ক্লান্ত হতে থাকে।

খাবার তালিকা থেকে বাদ দিন মিষ্টি জাতীয় খাদ্য
অনেক সময় আমারা তৃষ্ণার্ত অনুভব করলে মিষ্টি জাতীয় সরবত খেয়ে ফেলি, আবার অনেক সময় লোভে পরেও আমরা নানান তেল, মশলা জাতীয় খাবার খেয়ে থাকি, এগুলি কিন্তু অনেক সময় আমাদের শরীরকে ক্লান্ত করে দেয়। তাই নিজেকে সুস্থ রাখতে পুষ্টিকর, প্রোটিন যুক্ত খাবার খান, এতে আপনার শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রনে থাকবে।

লবণ খান
শরীরে লবণের খুব দরকার, অ্যাড্রিনাল গ্রন্থিগুলিকে সঠিক ভাবে কাজ করানোর জন্য লবণের খুব প্রয়োজন, তাই বলা হয় রোজ আমাদের পরিমাণ মতো লবণ খাওয়া দরকার। তবে যদি আপনার উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকে তাহলে লবণ এড়িয়ে চলাই শ্রেয় বা আপনার যদি কোনও রোগ থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই টিপসগুলি মানবেন।

ইমিউনিটি সিস্টেমকে উন্নত করুন
ইমিউনিটি সিস্টেমকে সঠিক রাখলে তবেই আপনার অ্যাড্রিনালিন নামক হরমোন ঠিকভাবে কাজ করবে। যদি এটিই ঠিক না থাকে, আপনি ঘন ঘন অসুস্থ থাকবেন, কাজে শক্তি পাবেন না। আর এটি কিন্তু বড় কোনও রোগের ঝুঁকি বাড়াতে সক্ষম। আবার অনেক সময় দীর্ঘদিন ধরে যদি কেউ মানসিক চাপের মধ্যে দিয়ে যান তাহলেও তিনি ঘন ঘন অসুস্থ হতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications