Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023: হাইব্রিড মডেলে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে তার কী প্রভাব পড়ছে

বর্তমান সময় ব্যস্ততার সময়, আর এই সময়েও নারী-পুরুষ উভয়েই কিন্তু কাজের জন্য বাইরে যান। বিশেষত মহিলাদের পক্ষে অনেক সময় অফিস করার পর পরিবারকে সঠিকভাবে সময় দেওয়া হয় না, যার জন্য খুঁটিনাটি অশান্তি প্রায় সকল পরিবারের মধ্যে লেগেই রয়েছে। বর্তমানে দম্পতিরা আলাদা পেশায় নিযুক্ত, তারা কেউ কাউকে ভালোভাবে সময় দিতে পারছেন না , আর যে কারণে বাড়ছে দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্ভাবনাও।

প্রযুক্তি এগিয়েছে, আর এই সময়ে অনেক বড় বড় কোম্পানি বা অফিস আছে যেখানে কর্মচারীদের সপ্তাহে কয়েকদিন অফিস থেকে কাজ করতে আর বাকি কয়েকদিন বাড়ি থেকে কাজ করতে হয়, আর এটি প্রক্রিয়াকেই বলা হয় হাইব্রিড মডেল । আর এই কারণে বিবাহিত জীবনে নেমে এসেছে নানান সমস্যা।

Year Ender 2023

তবে শুধু যে সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, অনেক স্বামী স্ত্রীরা কিন্তু ভালো থাকতে পারছেন। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয় এই কারণেই। বেড়েছে মতবিরোধ, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কেউই কাউকে সঠিক সময় দিতে পারেন না, কারণ বাড়িতে কাজ করলে কাজের চাপ একটু বেশিই থাকে। এই হাইব্রিড মডেলের কাজের জন্য দম্পতিদের মধ্যে বাড়ছে অশান্তির পরিবেশ। এমনকি অনেক সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। ২০২৩ সালে এর প্রভাব পড়েছে কিন্তু অনেক দম্পতির মধ্যেই।

যারা এই হাইব্রিড মডেলে কাজ করছেন তারা যেদিন বাড়িতে কাজ করছেন সেদিন তারা কিন্তু স্বামী ও স্ত্রী একসঙ্গে সময় কাটাতে পারেন। কাজের চাপে জন্য অনেক সময় তাদের মধ্যে খুটিনাটি অশান্তি লেগে থাকে। তবে তারা যখন একসঙ্গে বাড়ি থেকে কাজ করেন তখন কিন্তু তারা একসঙ্গে অনেক ক্ষণ সময় কাটাতে পারেন, এমনকি তারা ঘনিষ্ঠও হতে পারেন, যে কারণে তাদের সম্পর্কে আরো উন্নতি হতে পারেন।

নিজের স্ত্রীকে কখনোই অবহেলা করবেন না, এতে দাম্পত্য জীবনে আরও সমস্যা বাড়ে। তার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। যারা বাড়ি থেকে কাজ করেন বা বাড়িতে সব সময়েই থাকেন তাদের কিন্তু মানসিক সমস্যা অনেক সময় শুরু হয়, এমনকি বাড়ে মানসিক চাপও। স্বামী–স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও মধুর হলে দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন।

যে দম্পতিরা কাজের জন্য বাইরে থাকেন, একে অপরের সঙ্গে থাকতে পারছেন না, তারা ভরসা রাখুন অনলাইনের ওপর। তারা কাজের শেষে কাছের মানুষকে ক্রুন ভিডিও কল, বলুন কথাও, তাহলে দেখবেন সম্পর্কের অবনতি কখনোই হবে না। তাছাড়া এতে আপনাদের মধ্যে কমবে ভুল বোঝাবুঝিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+