Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনিয়মিত অভ্যাসই শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে তোলে, সচেতন হোন আজই

শারীরিক ও মানসিক চাপের কারণেও অনেক সময় শর্করার মাত্রা বাড়তে থাকে। তবে অনেক বিশেষজ্ঞরা বলেন, নিত্যদিনের অনিয়মিত অভ্যাসই রক্তে শর্করার মাত্রা অনেকটাই বাড়িয়ে দিয়ে শরীরকে ক্ষতিগ্রস্থ করে তোলে

'শর্করা’ বললেই আমাদের প্রথমেই মাথায় আসে ডায়াবেটিসের কথা, কারণ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে সুগার হওয়ার সম্ভাবনা থাকে। আর এর থেকে নানান রোগের সৃষ্টি হয়, চোখের ক্ষতি, কিডনির ক্ষতি, পায়ের সমস্যা থেকে অনেক কিছু। শারীরিক ও মানসিক চাপের কারণেও অনেক সময় শর্করার মাত্রা বাড়তে থাকে। তবে অনেক বিশেষজ্ঞরা বলেন, নিত্যদিনের অনিয়মিত অভ্যাসই রক্তে শর্করার মাত্রা অনেকটাই বাড়িয়ে দিয়ে শরীরকে ক্ষতিগ্রস্থ করে তোলে, দেখুন কোন কোন অভ্যাস আপনার পরিবর্তন করা খুব জরুরি।

কৃত্রিমভাবে তৈরি মিষ্টি

কৃত্রিমভাবে তৈরি মিষ্টি

রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে সুগার রোগের সৃষ্টি হয়। সে সময় অনেকে চিনি না খেয়ে কৃত্রিমভাবে তৈরি মিষ্টি খেয়ে থাকেন। যা কিন্তু একদমই খাওয়া ভালো না, কারণ অনেক সময় এই কারণে শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়। সেই সঙ্গে শরীরে নানান রোগের সৃষ্টি হয়।

কাজের চাপ এড়িয়ে চলুন

কাজের চাপ এড়িয়ে চলুন

আমরা অনেক সময় খুব কাজের চাপের জন্য সঠিকভাবে ঘুমোই না, একটি ব্যক্তির নিত্যদিন আট ঘন্টা করে ঘুমানো দরকার। কিন্তু সেই ঘুমটা অনেক সময় আমাদের হয়ে ওঠে না। এই কারণে অনেক সময় রক্তের শর্করা মাত্র স্বাভাবিক থাকে না, তা ক্রমশ পরিমাণে বাড়তে থাকে। আর তখনই শরীরে নানান রকম রোগের সৃষ্টি হয়।

ব্রেকফাস্ট এড়িয়ে চলবেন না

ব্রেকফাস্ট এড়িয়ে চলবেন না

সকালের ব্রেকফাস্ট এড়িয়ে চলা কিন্তু একদমই উচিত না। এমন অনেকে আছেন, যারা রাতে দেরি করে ঘুমোতে যাওয়ার কারণে সকালে ব্রেকফাস্ট করেন না, আবার অফিসের যাওয়ার তাড়া থাকার কারণে অনেকে ব্রেকফাস্ট না করে কাজে চলে যান এটি কিন্তু খুব খারাপ। এতে রক্তের শর্করা মাত্রা ক্রমশ বাড়তে থাকে। সকালে ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে প্রত্যেকটি ব্যক্তির সকালের ব্রেকফাস্ট সেরে ফেলে অত্যন্ত জরুরী।

মানসিক চাপ

মানসিক চাপ

শারীরিক ও মানসিক চাপের কারণে অনেক সময় শর্করার মাত্রা ক্রমশ বাড়তে থাকে, এতে কিন্তু সুগার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি আপনার শরীরে শর্করার মাত্রা বেড়ে যায় তাহলে তাড়াতারি চিকিৎসকের পরামর্শ নিন।

পরিমাণ মতো জল খান

পরিমাণ মতো জল খান

প্রতিটি ব্যক্তির শরীরের জলের খুব প্রয়োজন। কারণ শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু রক্তের শর্করার মাত্রা ক্রমশ বাড়তে থাকে। যার ফলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই রক্তের যদি জলের পরিমাণ কম হয় শরীরে তাহলে আপনার ডায়াবেটিস হবেই। তাই কম করে প্রত্যেকটি ব্যক্তির একদিনের চার লিটার জল খাওয়া দরকার।

 ব্যয়াম করুন রোজ

ব্যয়াম করুন রোজ

বিশেষজ্ঞদের মতে, নিত্যদিন ব্যয়াম করা কিন্তু খুব ভালো। এতে আপনার রক্তে শর্করার মাত্রা সঠিক থাকবে। বলা হয় অনেকে ব্যয়াম করতে পারেন না, তার জন্য অনেক খুব তাড়াতাড়ি হাঁটা, সাইকেল চালানো, দৌড়ানো বা জগিং করার মতন শারীরিক কার্যকলাপ কিন্তু আমরা রোজ করতে পারি। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে, যদি আপনি ডায়াবেটিস রোগকে এড়িয়ে চলতে চান তাহলে ১৫০ মিনিট শরীরকে অত্যাধিক পরিমাণে খাটান ।এতে আপনাকে সুগারের মতো রোগ কখনোই স্পর্শ করতে পারবে না।

ফাইবার সমৃদ্ধ খাবার খান

ফাইবার সমৃদ্ধ খাবার খান

চর্বি বা কার্বোহাইডেট সমৃদ্ধ খাবার খাওয়া এড়িয়ে চলুন, কারণ এই খাবারগুলো খেলে আপনার শরীর ক্রমশ মোটা হতে থাকবে। খাদ্যের গুণমান এবং শরীর সুস্থই আপনাকে কিন্তু শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তাই বলা হয় যে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, বীজ, বাদাম, গোটা শস্য মাছ, মাংস, ফল ডায়াবেটিস কে রক্ষা করতে সক্ষম। সুগার রোগকে এড়াতে ফাইবার জাতীয় খাবার বেশি পরিমানে খান।

 বিড়ি, সিগারেট, মদ খাবেন না

বিড়ি, সিগারেট, মদ খাবেন না

ধূমপান এবং মদ খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত খারাপ। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা নিত্যদিন প্রচণ্ড পরিমাণে সিগারেট খেয়ে থাকেন, তবে এটি তাদের শরীরের জন্য খুব খারাপ। এটি খেলে শর্করার মাত্রা কখনোই সঠিক থাকে না। যার জন্য ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়। তরুণ তরুণীদের মধ্যে এই রোগের লক্ষণ একটু বেশি।

ভুল ওষুধ খাবেন না

ভুল ওষুধ খাবেন না

ভুল ওষুধ বা ওষুধের ডোজ ঠিক না থাকলে অনেক সময়ে রক্তে শর্করার মাত্রাকে আরও বাড়িয়ে তোলে। এতে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। শুধু তাই নয়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে ও নানারকম অসুবিধার সৃষ্টি হয়। নানান রোগ বাসা বাঁধতে পারে।

হরমোনের ভারসাম্যহীনতা

হরমোনের ভারসাম্যহীনতা

হরমোন পরিবর্তন হওয়ার জন্যও অনেক সময় রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। মহিলাদের ঋতুস্রাব অনিয়মিত হওয়ার কারণে অনেক সময় রক্তের শর্করা মাত্রা বাড়তে থাকে। আবার অনেক সময় ইস্ট্রোজেনের মাত্রা যদি কম হয় শরীরে সেখানে অনেক সময় শরীরে শর্করার মাত্রা বাড়তে থাকে। আপনার শারীরিক সমস্যা দেখা দেবে শরীরে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনেক সময় তাদের ঋতুস্রাব অনিয়মিত হয়, এটি শরীরের জন্য একদমই ভালো না।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+