Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weight Gain Foods: কিছুতেই বাড়াতে পারছেন না ওজন, খাদ্য তালিকায় রাখুন এগুলি

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই বাইরের ফাস্টফুড খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন না। যার জন্য আমাদের অনেক রকম অসুবিধা শিকার হতে হয়। তবে সেই সঙ্গে আমরা কিন্তু আবার ডায়েট করি, সেইসঙ্গে রোজ সকালে জিমে যাই, তবুও যেন চেহারা কমতেই চায় না। এনিয়ে অনেকেরই কিন্তু নানান সমস্যা রয়েছে অর্থাৎ বেশিরভাগ মানুষের কিন্তু বর্তমানে ওজন নিয়ন্ত্রণের রাখার জন্য নানান পরিশ্রম করে থাকেন।

ওজন বেশি থাকা যেমন ভালো নয় ঠিক তেমনই ওজন কম থাকাও কিন্তু ভালো নয়। গবেষণায় দেখা গেছে, উচ্চতার সঙ্গে যদি কোনও ব্যক্তির ওজন সঠিক থাকে, তাহলেই কিন্তু সেই ব্যক্তি ফিট থাকেন।

Weight Gain Foods

কী কী অসুবিধা হয়

কম ওজন যাদের তাঁদের কিন্তু অপুষ্টির শিকার হতে হয়, আবার তাদের অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্রমশ দুর্বল হতে থাকবে। সেই সঙ্গে চুল পড়ে যেতে পারে। ত্বক ক্রমশ শুকিয়ে যাবে শুধু তাই নয়, সর্বদাই তার ক্লান্ত লাগবে। কোনও কাজে তিনি মন দিতে পারবেন না। তাছাড়া তিনি রক্তাল্পতার শিকার হতে হয়। আবার অনেকের অনিয়মিত পিরিয়ডসের কারণেও কিন্তু ওজন কমতে পারে। সেই সঙ্গে বন্ধ্যাত্বও আসতে পারে।

অনেকেই সঠিকভাবে খাওয়া-দাওয়া করেন না, পুষ্টি সম্মত খাবার খান না। আবার অনেকের ওজন খুব বেড়ে যাওয়ার ভয় প্রচুর পরিমাণে ডায়েট করেন। তারা কিন্তু তাদের অনেকেই কিন্তু অনেকেই ওজন কম। আপনি আপনার ওজন যদি বাড়াতে চান তাহলে এই খাবারগুলির রোজ খেতে পারেন। এগুলি স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো।

দুধ খান

যদি আপনি আপনার ওজন বাড়াতে চান তাহলে আজ থেকেই দুধ খান। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এতে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন ভিটামিন এবং মিনারেল। এটি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। এইসঙ্গে যদি আপনি পারেন সয়াবিনের দুধ খেতে পারেন। সয়াবিনের দুধ খেলেও আপনি অনেক শক্তি পাবেন।

ভাত

আপনি আপনার ওজন বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ভাত খেতে পারেন। ভাতে কার্বোহাইড্রেটের প্রচুর পরিমাণে থাকে, যা আপনার ওজন বাড়াতে সহায়ক। এক কাপ ভাতে ২০০ ক্যালোরি কার্বোহাইড্রেট থাকে, ভাত খেলে আপনার খাবার কিন্তু খুব তাড়াতাড়ি হজম হবে।

Weight Gain Foods

রেডমিট

রেড মিট অর্থাৎ লাল মাংস এটি খাওয়া কিন্তু মোটা ব্যাক্তিদের জন্য ভালো না। তবে যারা যাদের ওজন অনেক কম, তারা কিন্তু এটি খেতে পারেন। এটি খেলে আপনার হু হু করে ওজন বাড়বে। এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড ও লিউসিন থাকে, যা আপনার ওজন বাড়াতে খুব সহায়ক।

ঘি, মাখন, বাদাম

যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে নিত্যদিনের খাদ্য তালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার রাখুন। বাদাম, মাখন, ঘি এগুলি খেলে আপনার ওজন বাড়বে। এগুলো আপনার পরিমাণে বাড়বে। এক মুঠো বাদামে সাত গ্রাম প্রোটিন থাকে এবং ১৮ গ্রাম ফ্যাট থাকে। এটি খেলে আপনার ক্যালোরির পরিমাণ বাড়বে।

অ্যাভোকাডো

ওজন বাড়াতে অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি প্রচুর ক্যালোরি থাকে, এটি খেলে আপনার ওজন বাড়বে। একটি বড় অ্যাভোকাডোতে ৩২২ ক্যালোরি থাকে। ২৯ গ্রাম চর্বি থাকে এবং ১৭ গ্রাম ফাইবার থাকে। এটি খেলে আপনার ওজন দ্রুতই বাড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+