Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাবধান! যৌন ইচ্ছা কমিয়ে দিতে বড় ভূমিকা পালন করে এই ওষুধগুলি, জেনে নিন সেগুলি কী কী‌

যৌনতা! যা বলার চেয়ে প্রকাশ করার মতো একটি শব্দ। আমরা এটা নিয়ে কথা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি অথবা তা নিজেদের মতো করে প্রকাশ করতেও চাই। নিজের জীবনসঙ্গীর সঙ্গে চরম অনুভূতি প্রকাশের মাধ্যম হল যৌনতা এবং তা সবচেয়ে অন্তরঙ্গ স্থানে প্রকাশ করা হয়। সেক্স ড্রাইভ বা লিবিডো দারুণ যৌনতার অভিজ্ঞতার সঙ্গেই সম্পর্কিত। যাইহোক, পুরুষ এবং মহিলা উভয়েরই যৌনতার প্রতি সম্পূর্ণ অনাগ্রহ বা আগ্রহ হারিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। যৌন ইচ্ছা হ্রাস পাওয়ার জন্য আনেকগুলি অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণ দায়ী হয়ে থাকে, যার প্রধান কারণ হল ওষুধ, যা প্রেসক্রাইবড বা মদক হিসাবেও খাওয়া হয়। আসুন জেনে নেওয়া যাক সেই ৭টি ওষুধ কী কী, যেগুলি যৌন চাহিদাকে আপনার হ্রাস করে দেয় দুভার্গ্যজনকভাবে।

ব্যথার ওষুধ

ব্যথার ওষুধ

পেইন কিলার বা ব্যথার ওষুধ আমাদের শরীরের যে কোনও ব্যথা-বেদনাকে দূর করতে দারুণ সহায়ক এবং এটায় কোনও ঝুঁকিও নেই। তবে এই ব্যথার ওষুধ নিঃশব্দে আপনার যৌনতার ইচ্ছাকে হত্যা করে। পুরুষ ও মহিলাদের যৌনতা পছন্দের জন্য গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন ও বিভিন্ন হরমোনের উৎপাদন কমানোর জন্য ব্যথার ওষুধগুলি স্বীকৃত।

অবসাদ কমানোর ওষুধ

অবসাদ কমানোর ওষুধ

এই ওষুধগুলি অবসাদ কমানোর জন্য ব্যবহৃত হয় এবং এটি লিবিডো হত্যাকারী হিসাবেও পরিচিত। সবচেয়ে পরিচিত অবসাদ সংক্রান্ত উপসর্গ যা লিবিডোর সঙ্গে সম্পর্কিত সেটি হল যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, দেরি করে অর্গাজম হওয়া, অর্গাজম না হওয়া, বীর্যপাত না হওয়া এবং পুরুষদের মধ্যে যৌনতায় পরিতৃপ্তি দেওয়া যে বিষয়টি থাকে তা নষ্ট হয়ে যায়।

গর্ভনিরোধক পিল

গর্ভনিরোধক পিল

মহিলারা অনেক সময়ই ওরাল কন্ট্রাসেপ্টিভ বা জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট সেবন করে থাকেন, এটা তাঁদের যৌনতার হরমোনকে হ্রাস করে যার প্রভাব পড়ে লিবিডো ও যৌন চাহিদার ওপর। এছাড়াও গর্ভনিরোধক পিল যৌন জীবনের জন্য কম সহায়ক।

স্ট্যাটিন এবং ফাইব্রেটস

স্ট্যাটিন এবং ফাইব্রেটস

প্রাথমিকভাবে এটি উচ্চ কোলেস্ট্রলের জন্য ব্যবহৃত হয়, তবে এই ওষুধগুলি টেসটোসটেরন, ইস্ট্রোজেন এবং অন্যান্য যৌন হরমোনের উৎপাদন কমিয়ে দিতে পারে। স্ট্যানিন এবং ফাইব্রেটের পার্শ্বপ্রতিক্রিয়ার কয়েকটি গবেষণায় এই সিদ্ধান্তে আসা হয়েছে যে এই দুই ওষুধই মানুষের মধ্যে যৌনতা সংক্রান্ত সমস্ত উপাদানের কাজ ধীরে ধীরে শেষ করে দেয়।

বেনজোডিয়াজেপাইনস-ট্রানকুইলাইজার

বেনজোডিয়াজেপাইনস-ট্রানকুইলাইজার

বেনজোডিয়াজেপাইনস, সাধারণত সিডেটিভ হিসাবেই পরিচিত ৷ উদ্বেগ, অনিদ্রা এবং পেশির খিঁচুনি নিরাময়ে এগুলি ব্যবহৃত হয়। তবে বেনজোডিয়াজেপাইনের নিরাময়কারী বৈশিষ্ট্যগুলিও একজনের যৌন ইচ্ছাকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। এই ধরণের ওষুধ টেসটোসটেরন উৎপাদন ব্যাহত করতে পারে ৷ তাই বীর্যপাতের সমস্যা এবং ইরেক্টাইল ডিসফাংশন সৃষ্টি হতে পারে।

রক্তচাপের ওষুধ

রক্তচাপের ওষুধ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধগুলিও যৌন কর্মহীনতার কারণ হতে পারে ৷ এই ওষুধগুলি ব্যবহার করলে পুরুষদের যেখানে যৌন ইচ্ছার অভাব এবং লিঙ্গ উত্থান, বীর্যপাত সম্পর্কিত সমস্যা হয় ৷ অন্যদিকে মহিলাদের যোনিপথের শুষ্কতা এবং কম লিবিডো-সহ নানান সমস্যা দেখা দেয় ।

অ্যান্টিহিস্টামাইনস

অ্যান্টিহিস্টামাইনস

প্রধানত অ্যালার্জি-সম্পর্কিত লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এই ধরনের ওষুধগুলি ৷ এই ওষুধগুলিও ইরেক্টাইল ডিসফাংশন বা পুরুষদের মধ্যে বীর্যপাতের সমস্যা সৃষ্টি করতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+