Sugar Side Effects: রোজ খাচ্ছেন চিনি! অজান্তেই শরীরে বাসা বাধাচ্ছেন না কঠিন রোগের
আমাদের দেশে যেকোনোও শুভ অনুষ্ঠানে মিষ্টিমুখ করানোর রীতি রয়েছে, তা আজ থেকে নয় বহু শতাব্দী ধরে চলে আসছে। তবে চিনি খাওয়া কিন্তু খুব একটা ভালো নয়। যে খাবারে চিনির পরিমাণ বেশি থাকে বা শুধু চিনি, মিষ্টি জাতীয় পানীয় কিন্তু শরীরের জন্য প্রচন্ড খারাপ। বিশেষজ্ঞদের মতে, চিনি খেলে সুগার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তবে শুধু সুগার নয়, তার সঙ্গে অনেক রোগের ঝুঁকি বাড়তে থাকে।
যে খাবারগুলিতে কার্বোহাইড্রেটের পরিমাণ সব থেকে বেশি থাকে, সেগুলিতেই কিন্তু চিনির পরিমাণ বেশি। ফল, শাকসবজি, দুধ এই জাতীয় খাবার ক্ষতিকারক নয়। তবে যদি আপনি বাইরের জুস বা এমন অনেক প্রক্রিয়াজাত খাবার আছে যেগুলিতে চিনির পরিমাণ বেশি থাকে। এগুলি খেলে আপনার শরীরের ক্ষতি হবেই। চিনি খেলে শরীরে কী কী ক্ষতি হয়, দেখুন।

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে
চিনি খেলে বা মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের গ্লুকোজের মাত্রা হু হু করে বাড়তে থাকে। আবার ডায়াবেটিসের ঝুঁকিও ক্রমশ বাড়তে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনি শরীর ভালো রাখতে চান তাহলে ক্যালোরিযুক্ত খাবার খাওয়া কমান। সেই সঙ্গে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। যে খাবারগুলোতে মিষ্টি আছে বা শুধু চিনি বা প্যাকেটজাত খাবারে মিষ্টির পরিমাণ বেশি তা এড়িয়ে চলার চেষ্টা করুন।
হৃদরোগের সম্ভাবনা বাড়ে
২০১৪ সালের গবেষণায় উঠে এসেছে, চিনিযুক্ত খাবার খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। কারণ অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে ১৭ থেকে ২১ শতাংশ ক্যালোরি বৃদ্ধি পায়, যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে তোলে।
ওজন বাড়তে থাকে
যারা বেশি পরিমাণে চিনি খান বা মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করেন তারা প্রচুর পরিমাণে মোটা হন এবং শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকে। নানান রোগের সম্ভাবনাও বাড়ে। তাই চিনি খাওয়া এড়িয়ে চলুন।

চোখের দৃষ্টিশক্তি কমে আসে
রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে, তাই রক্তনালীতে খারাপ প্রভাব পড়ে, রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। সেই কারণ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে যার ফলে দৃষ্টি, ছানি, গ্লুকোমা এবং রেটিনোপ্যাথির সমস্যা মানুষের দেখা দেয়। তাই একারণে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা কখনোই চিনি খাবেন না।
ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে চিনি খাওয়া বন্ধ করুন
যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন বা ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে চাইছেন তারা কিন্তু কখনোই অতিরিক্ত চিনি খাবেন না। এটি খাওয়া অত্যন্ত খারাপ, এর প্রভাব পড়ে শরীরে। চিনি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাও প্রবল। তাই আজ থেকেই চিনি খাওয়া এড়িয়ে চলুন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications