Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মানসিক চাপের কারণে কি ত্বক নষ্ট হয়, হয় ব্রণও, কীভাবে নিস্তার পাবেন?

এমন অনেকেই রয়েছেন যারা ত্বকের যত্ন নেওয়ার পরেও তাদের ত্বক কিন্তু নষ্ট হতে থাকে। ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে না। সেই সঙ্গে ত্বকে হয় ব্রণও, সেই সঙ্গে কম বয়সেই তাদের খুব বয়স্কদের মতোন দেখতে লাগে। যে কারণে তাদের মানসিক চাপ বাড়তে থাকে।

বিশেষজ্ঞদের মতে, অত্যাধিক পরিমাণে মানসিক চাপের কারণে ব্যক্তির ত্বকে সমস্যা হয়। ত্বকের উজ্জ্বলতাও হারিয়ে যায়। ব্রণও হয়। তাই ত্বক ভালো রাখতে অবশ্যই আপনাকে মানসিক চাপ কমাতে হবে। নাহলে কর্টিসল, অ্যাড্রিনালিনের মত স্ট্রেস হরমোনগুলি এসময় বেশি পরিমাণে নিঃসৃত হয়।

sad

  • ত্বক ডিহাইড্রেট হলে

যখন আপনি প্রচুর পরিমাণে মানসিক চাপ নেবেন, তখন এই হরমোনগুলি আপনার শরীর থেকে বেশি পরিমাণে নিঃসৃত হবে। সেই কারণেও কিন্তু আপনার এই সমস্যাগুলি হতে পারে। তাছাড়া শরীর প্রচুর পরিমাণে ত্বক ডিহাইড্রেট হয়ে গেলে কোলেজেন ও ভেঙে মুখে বলিরেখার সৃষ্টি হয়। তাই আগেই সাবধান হোন আপনিও। প্রচুর পরিমাণে জল খান। যাতে ত্বক আপনার কখনোই ডিহাইড্রেট না হয়ে যায়, সেদিকে বিশেষভাবে নজর রাখুন।

  • ব্রণের সমস্যা

বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপের কারণে অনেক সময়ই ত্বক তেল তেল হয়ে ওঠে। যে কারণে আপনার মুখে ব্রণর সৃষ্টি হয়। আবার প্রচুর পরিমাণে মানসিক চাপের কারণে কোলেজেন দুর্বল হয়ে পড়ে। যে কারণে ত্বক আপনার হালকা হতে থাকে। আর তার থেকেই কিন্তু বলিরেখা ভালোভাবে স্পষ্ট বোঝা যায়।

  • একজিমা, সোরিয়াসিসের সমস্যা

অতিরিক্ত চাপ নিলে কিংবা রোগ প্রতিরোধের প্রতিরোধের ক্ষমতা যদি কম থাকে তাহলেও কিন্তু আপনার ত্বকে ব্রণ হবে আপনার। কম বয়সেই অনেক বয়স্কদের মত লাগবে। যার ফলে ত্বকে একজিমা, সোরিয়াসিসের মতন নানান সমস্যাও কিন্তু আপনার ত্বকে হতে পারে।

  • অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি

প্রচুর পরিমাণে মানসিক চাপের কারণে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি তৈরি হয়। যে কারণে ত্বক আপনার শুষ্ক হয়ে যাবে। ত্বক রুক্ষ দেখাবে।

কীভাবে মানসিক চাপ কমিয়ে ত্বক উজ্জ্বল রাখবেন

  • যদি আপনি ত্বক ভালো রাখতে চান, উজ্জ্বল রাখতে চান এবং ব্রণ ও বলিলেখা দূর করতে চান তাহলে অবশ্যই মানসিকভাবে শান্ত থাকুন, মানসিক চাপ কমান।
  • প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ধ্যান করুন। এতে আপনার স্ট্রেস হরমোন কমবে এবং মন শান্ত থাকবে।
  • নিত্যদিন আট থেকে নয় ঘন্টা ঘুমান। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে ত্বক আপনার উজ্জ্বল থাকবে, ত্বকের টানটান ভাব বজায় থাকবে।
  • ত্বকের উজ্জ্বলতা ভাব বজায় রাখতে নিত্যদিন সবুজ শাকসবজি, ফল, বাদাম, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। যা ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে।
  • ত্বক পরিষ্কার রাখতে নিত্যদিন আট থেকে দশ গ্লাস জল খাবেন। এতে শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে।
  • যদি আপনি যদি খুব খুশি থাকেন অর্থাৎ মানসিক চাপ যদি আপনার না থাকে তাহলে হ্যাপি হরমোন ইন্ডোরফিন, ডোপামিন হরমোন নিঃসৃত হবে। যা আপনার ত্বককে ভালো রাখবে। ত্বকের উজ্জ্বলতাও বজায় রাখবে। তাই মানসিক চাপ কমিয়ে ত্বককে সুন্দর রাখুন।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+