বর্ষাকালে গর্ভবতী মহিলাদের এইভাবে সচেতন থাকতে হবে, কমবে রোগ সংক্রমণের ঝুঁকিও
বর্ষাকালে রোগ সংক্রমনের ঝুঁকি কিন্তু বহু গুণ বেড়ে যায়। তাই এসময় সকলকেই সাবধানে ও সুস্থ থাকতে হয়। গর্ভবতী মহিলাদের বর্ষাকালে খুব সাবধানে ও সচেতনভাবে থাকা উচিত।
তবে কিন্তু তার মা ও শিশু দু’জনেই ভালো থাকতে পারবেন। গর্ভবতী মহিলারা এইভাবে তাদের শরীরের যত্ন নিতে পারেন। বর্ষাকালে তাঁরা কী কী করবেন, দেখুন।

- পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
বর্ষাকালে গর্ভবতী মহিলাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে। কারণ বৃষ্টির জলে অনেক সময় ময়লা জমতে পারে। জীবাণু থাকতে পারে। তাই গর্ভবতী মহিলাদের সবসময় জুতো পরে হাঁটতে হবে। বাইরে বেরোলে বৃষ্টির জল থেকে দূরে থাকতে হবে। প্রত্যেকদিন জামা কাপড় কাঁচতে হবে। পরিস্কার জল তাদের খেতে হবে।
- বাইরের খাবার খাবেন না
বর্ষাকালে যেহেতু সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে তাই গর্ভবতী মহিলাদের সুষম খাদ্য খেতে হবে। বাইরের খাবার তারা একদমই খাবেন না। পুষ্টিকর খাবার খাবেন। নিত্যদিন সবুজ- শাক সবজি, ডাল, ফল, গোটা শস্য খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন। অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন সাইট্রাস ফল। যদি সেগুলি মরসুমের ফল হয় তাহলে কিন্তু আরও ভালো।
- পর্যাপ্ত বিশ্রাম নেবেন
গর্ভবতী মহিলাদের বর্ষাকালে শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে। তারা যেন এই সময় ক্লান্ত বোধ না করেন। এতে সবসময়ই বিশ্রাম নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলে, ঘুমালে তবে কিন্তু তারা শক্তি পাবেন। রোগ প্রতিরোধের ক্ষমতাও তাদের বাড়তে থাকবে। তাই এভাবেই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারেন।
- নিয়মিত ডাক্তারের চেকআপ করবেন
বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে। তাই গর্ভবতী মহিলাদের নিয়মিত ডাক্তারের চেকআপ করাতে হবে। সময় মতন ওষুধ খেতে হবে। সন্তানকে তাদের নিরাপদ রাখতে হবে। তাদের সুস্থ থাকতে হবে। তাই এই টিপসগুলি মেনে তারা কিন্তু খুব সহজেই সুস্থ থাকতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications