Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরমে মুখে খাবার তুলতে ইচ্ছা করছে না, স্বাদ ফেরাতে বাড়িতেই বানান এই রায়তাগুলি, রইল রেসিপি

গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বঙ্গবাসী। এই সময়ে সূর্যের প্রখর তাপে শরীর খারাপ হচ্ছে অনেকেরই। তাছাড়া খাওয়ার ইচ্ছাও থাকছে না। হালকা পাতলা খাবার খেতে চাইছেন সকলে।

যদি প্রচুর পরিমাণে স্যালাড খান তাহলে শরীরের জলের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে আপনার শরীরে সুস্থ থাকবে। মুখের স্বাদ ফেরাতে আপনিও বাড়িতে বানান এই রায়তাগুলি। কীভাব বানাবেন, দেখুন।

raita

  • পাকা আম ও পুদিনার রায়তা

গরমকালে বাজার জুড়ে পাওয়া যায় আম। তাই আপনি প্রথমে একটি পাকা আম নেবেন। সঙ্গে কিছু একটু দই নেবেন। আর তাজা পুদিনা পাতা, জিরে গুঁড়ো করে দিলেই তৈরি হয়ে যাবে আপনার আম ও পুদিনার রায়তা। কীভাবে বানাবেন, একটি পাত্রে প্রথমে আমগুলোকে ভালোভাবে কাটবেন। তাতে কিছুটা পরিমাণ পুদিনা পাতা দেবেন। তারপর অন্য একটি পাত্রে আপনি দই দিয়ে ভালোভাবে দইটা ফেটিয়ে নেবেন। তারপর আম, পুদিনা, নুন, জিরে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। পরিবেশন করার আগে ওপরে কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দেবেন। এটি খেতেও যেমন সুস্বাদু। তেমনি খেলে শরীরও কিন্তু ঠান্ডা থাকবে।

  • তরমুজের রায়তা

তরমুজে রায়তা আগে খেয়েছেন কি কখনোও! জানেন কিভাবে তৈরি করবেন তরমুজের রায়তা। বানাতে লাগবে তরমুজ, গোলমরিচ, দই, চাট মশলা। প্রথমে একটি পাত্রে কিছুটা তরমুজ কেটে তাদের সামান্য পরিমাণ দই মিশিয়ে নিন। তারপর তাতে গোলমরিচ, চাট মশলা দিয়ে ফ্রিজে রেখে দিন। পরিবেশন করুন ওপরে তরমুজের কিউব দিয়ে।

  • আনারস ও শশার রায়তা

আনারস ও শসার রায়তা তৈরি করতে আপনার লাগবে আনারস কাটা, একটা গোটা শশা, টক দই, জিরে গুঁড়ো। কীভাবে বানাবেন দেখুন। প্রথমে একটি পাত্রে কিছুটা শশা কেটে নেবেন। তারপর অন্য পাত্রে দই ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর দইতে আনারস আর শশা কেটে ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিন। আধঘণ্টা জন্য ফ্রিজে রাখুন। ঠান্ডা হলে তাতে উপরে আনারস ও শশা কুচি দিয়ে পরিবেশন করুন।

  • আঙুর ও ডালিমের রায়তা

আঙুর আর ডালিমের রায়তা খুব সহজেই ঘরে বানিয়ে নিন। এই গরমের মরসুমে আপনাকে শান্তি দিতে পারে এই রায়তা। তৈরি করতে লাগবে কয়েকটা আঙুর, একটা গোটা ডালিম আর এক কাপ দই, কিছুটা নুন। প্রথমে একটি আঙুর আর ডালিম ভালোভাবে ছোট ছোট করে কেটে নিন। তারপর অন্য পাত্রে দই ভালোভাবে ফেটিয়ে তাদের সামান্য পরিমাণ নুন দিয়ে ফেটিয়ে নিন, তারপর তাতে আঙুর ও ডালিম মিশিয়ে ফ্রিজে ৩০ মিনিট রাখতে পারেন। তারপর ফ্রিজ থেকে বার করে পরিবেশন করুন।

  • স্ট্রবেরির রায়তা

গরমে স্ট্রবেরির রায়তা করে খেতে পারেন। স্ট্রবেরির রায়তা বানাতে আপনার লাগবে কয়েকটা স্ট্রবেরি। কয়েকটা তুলসী পাতা, এক কাপ দই, কিছুটা গোলমরিচ। প্রথমে স্ট্রবেরিগুলি ভালোভাবে কেটে নিন। তাতে একটু দই মিশিয়ে তাতে গোলমরিচ নুন দিয়ে তুলসী পাতা দিয়ে ফেটিয়ে নিন। তারপর কিছুক্ষন ফ্রিজে রাখুন। তাহলেই হয়ে গেল আপনার স্ট্রবেরির রায়তা। তারপর ফ্রিজে রাখুন এই রায়তা। পরিবেশন করার আগে কিছুটা স্ট্রবেরি উপর থেকে দিয়ে দিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+