HMPV ভাইরাসে আক্রান্ত হলে বুঝবেন কীভাবে, জানুন লক্ষণ, কীভাবে সতর্ক থাকবেন
বেশ কয়েক বছর ধরে করোনার দাপটে ছটফট করেছেন বিশ্ববাসী। স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই ফের চিনে বাড়ছে HMPV এর ভাইরাসের দৌরাত্ম্য। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন বিশ্ববাসী। করোনার মরণ কামড়ে বহু মানুষ তার প্রিয়জনকে হারিয়েছেন। আজও সেই ঘা দগদগ করছে।
তার মধ্যে আবারও একটি নতুন ভাইরাস আতঙ্ক বাড়াচ্ছে বিশ্বজুড়ে , সেটি হল হিউম্যান মেটাপনিউমোভাইরাস অর্থাৎ এইচএমভিপি (HMPV)। এটি শুধুমাত্র চিনে নয়, এই ভাইরাসে আক্রান্ত কিন্তু ভারতীয় দুটি শিশু। যা কিন্তু রীতিমত বেশ চিন্তিত করেছে সকলকে। চিকিৎসকেরা এই রোগ হলে বুঝবেন কীভাবে? কীভাবেই বা সতর্ক থাকবেন? আদৌ কি এর থেকে সুস্থ থাকা যায়?

জানুন এই লক্ষণ সম্পর্কে
- এই রোগের প্রধান লক্ষণ হল জ্বর, সর্দি, কাশি হওয়া
- নাক বন্ধ হয়ে আসা
- আবার যদি এই আক্রান্ত রোগীদের যদি খুব বাড়াবাড়ি হয়, তাহলে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি রয়েছে
- আবার গলা ব্যথা, শ্বাসকষ্ট, সারা গা জুড়ে ফুসকুড়িও বেরোতে পারে, প্রচন্ড পরিমাণে গলা ব্যথাও হতে পারে
চিকিৎসা
- এই রোগের কোনও তেমন কোনও চিকিৎসা নেই। উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। শরীরকে হাইড্রেট রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জ্বর ও ব্যথার ওষুধ কিন্তু প্রয়োজনমতো খেতে হবে। আবার অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হলে তাদের অক্সিজেনের প্রয়োজন হতে পারে।
কীভাবে নিজেকে সতর্ক রাখবেন, জানুন
- ঘরের বাইরে বেরোলেই মাস্ক পরুন
- বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন
- স্যানিটাইজার ব্যবহার করুন, এতে কিছুটা হলেও নিরাপদে থাকতে পারবেন আপনি
- আক্রান্ত ব্যক্তি কিংবা যারা সর্দি-কাশির সমস্যায় ভুগছেন, তাদের ধারে কাছে না যাওয়াই ভালো
- শরীর খারাপ লাগলে, শ্বাসকষ্ট হলে কিংবা উপরিক্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
- সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন
- সর্দি কাশি হলে নিজেকে আইসোলেশনে রাখার চেষ্টা করুন। এতে অপর ব্যক্তি কিন্তু সুস্থ থাকতে পারবেন
- নিজেকে নিরাপদে রাখতে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করুন
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications