বিশ্ব বিরিয়ানি দিবস: বাড়িতে সহজেই বানান কলকাতা স্টাইল মটন থেকে চিকেন বিরিয়ানি, দেখুন রেসিপি
বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই রয়েছেন। বিরিয়ানি শুধু খাবার বললে ভুল হয়, খাদ্য প্রেমিকদের কাছে যেন এক আবেগ। বিরিয়ানি লাভারের আমাদের দেশে কিন্তু আমাদের প্রচুর রয়েছে। শুধু যে আমাদের দেশে রয়েছে তা কিন্তু নয়, বিদেশেও কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন।
প্রতিবছর জুলাই মাসের প্রথম রবিবার পালিত হয় বিশ্ব বিরিয়ানি দিবস। যদি আপনি বিরিয়ানি বানাতে না জানেন তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন মটন বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানি। আপনাদের জন্যই রইল রেসিপি। কীভাবে বানাবেন বাড়িতে বিরিয়ানি, দেখুন।

- কলকাতা স্টাইল মটন বিরিয়ানি
কলকাতা স্টাইল মটন বিরিয়ানি বানানোর জন্য আপনার লাগবে খাসির মাংস, বাসমতি চাল, জল, দই, কেওড়া জল, গোলাপ জল, কেশর, আতর, চিনি, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঘি। ঘরের সামান্য উপকরণ দিয়েই আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন মটন বিরিয়ানি।
কীভাবে বানাবেন, জানুন- প্রথমে খাসির মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট। তারপর আপনাকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলে ভেজে বারিস্তা বানিয়ে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে তুলে রাখতে হবে। তারপর বারিস্তার তেলে মটন খাসির মাংস, আলু একবার হালকা আঁচে ভেজে নেবেন। তারপর আলু ও খাসির মাংস তুলে রাখুন। তারপর তাতে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা ভালোভাবে হালকা করে ভাজবেন।
মশলা ভালোভাবে ভেজে নিন। তারপর দিয়ে দিন জিরে, ধনে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিন। যখন তার থেকে তেল ছেড়ে এলে তখন তাতে সামান্য পরিমাণ টক দই দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবেন। ভালোভাবে নাড়া হয়ে গেলে আপনি আপনার আগে থেকে ভেজে রাখা খাসির মাংসগুলো তাতে দিয়ে দেবেন। ভালোভাবে খাসির মাংসের সঙ্গে আরেকবার নাড়তে থাকবেন। তারপরে পরিমাণ মতো বাসমতি চাল ধুয়ে তাতে মাংস দিয়ে দেবেন। অন্তত আট ঘন্টা হালকা আঁচে রেখে দিন।
অন্তত আধঘন্টা হালকা আছে তা ঢাকা দিয়ে রাখবেন। যতক্ষণ খাসির মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মুখ খুলবেন না। তার ওপরে আপনি দিয়ে দেবেন সামান্য পরিমাণ কেওড়াজল, মিঠা, আতর, গোলাপ জল। দেবেন সামান্য পরিমাণ ঘি। তার ওপরে খানিকটা বেরেস্তা এবং কাঁচা লঙ্কা কুচি চিড়ে দিয়ে দেবেন। তারপরে আপনি যে পাত্রে বিরিয়ানি করেছেন, সেই পাত্রের মুখ ভালোভাবে আটা দিয়ে চেপে আটা দিয়ে সিল করে দেবেন।
বিরিয়ানির গন্ধ বাইরে না বেরিয়ে আসে তারপরে আপনার গ্যাসে রাত একটু জোরে দিয়ে রাখবেন ১০ মিনিট। তারপরে হালকা আঁচে রাখবেন ৫ থেকে ৬ মিনিট। তাহলে একদমই তৈরি হয়ে যাবে কলকাতা স্টাইল মটন বিরিয়ানি। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনিও বাড়িতে বানাতে পারেন মটন বিরিয়ানি।
- চিকেন বিরিয়ানি
এমন অনেকেই রয়েছেন যারা মটন খেতে একদমই ভালোবাসেন না। তারা পছন্দ করেন মুরগির মাংস বা চিকেন বিরিয়ানি খেতে। তারাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন চিকেন বিরিয়ানি।
বানাতে লাগবে- বাসমতি চাল, মুরগির মাংস, আলু, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, দই, বিরিয়ানি মশলা, গোলাপজল, কেওড়া জল, মিঠা আতর, জাফরান, দুধ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, হলুদ, ঘি, তেল ইত্যাদি।
প্রথমে মুরগির মাংসের টুকরোগুলোকে ভালোভাবে লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন দিয়ে মেখে অন্তত এক থেকে দেড় ঘন্টা রেখে দিন। তারপর বড় এলাচ ও তেজপাতা দিয়ে বাসমতি চাল ভালোভাবে সেদ্ধ করে নিন। তবে পুরো সেদ্ধ করবেন না। ৮০% সেদ্ধ করবেন। তারপর চালের জল ঝরতে দিন।
তারপর একটি কড়াইতে গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি শুকনো করে ভালো করে ভেজে নিন। তারপর সেটি ঠান্ডা করে আপনার ভালোভাবে মিহি করে পেস্ট করে নিন।
তারপর একটি পাত্রে দুধ সামান্য পরিমাণ ঘি দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপর তাতে দিয়ে দিন আদা, রসুন, লঙ্কা দিয়ে ভালোভাবে ভাজবেন। তারপরে তাদের সামান্য পরিমাণ লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো দিয়ে তাতে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। মুরগির মাংস থেকে তেল ছাড়বে, ততক্ষণ নাড়বেন। তারপরে চিকেন রান্না করার সময় আলুগুলো চার টুকরো করে ভালোভাবে সেদ্ধ করে নিন আপনি।
তারপর অন্য একটি পাত্রে উষ্ণ দুধে এক সামান্য পরিমাণ কেশর বা জাফরান দিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রাখুন। তাঁদের গোলাপ জল, মিঠা জল, কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি ননস্টিক পাত্রে ঘি মাখিয়ে নিন। তারপর তাতে চিকেন, আরেকবার চিকেন ভাত দিয়ে সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিন। দিয়ে তার উপর দিয়ে দিন ঘি।
তারপর একটি আটার লেচি করে পাত্রে মুখ বন্ধ করে নিন। তারপর ভারী কিছু তার ওপরে দিয়ে অন্তত কুড়ি মিনিট ভালোভাবে দমে রাখুন। তারপরে স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications