Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনি কি কখনও ছোলার স্যান্ডউইচ খেয়েছেন? রইল বানানোর সহজ উপায়

স্যান্ডউইচ খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ পছন্দ করি। বাচ্চাদের স্কুলের টিফিন দেওয়া থেকে অফিসের টিফিন নিয়ে সকলেই খুব চিন্তায় থাকেন। তবে স্যান্ডউইচ পেলে সকলের মুখের হাসি একটু চওড়া হয়ে যায়। তবে সবসময় সবাই যে এটা বানিয়ে উঠতে পারেন তা কিন্তু নয়।

রাস্তা থেকেও কিনে খেয়ে নেন অনেকে। তবে এই উপায় যদি আপনি স্যান্ডউইচ বানান কিংবা এই স্যান্ডউইচটি যদি বানান, তাহলে কিন্তু খুব সহজেই তা তৈরি হয়ে যাবে। এতে আবার আপনার পেটও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে। যা খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনি কি কখনও ছোলার স্যান্ডউইচ খেয়েছেন?

Sandwich

  • কী কী দিয়ে বানাবেন

বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই স্যান্ডউইচ। যা কিন্তু স্বাদে অসাধারণ। কী কী দিয়ে বানাবেন এটি। দেখুন কীভাবেই বা বানাবেন এই স্যান্ডউইচ।

  • উপকরণ

এটা বানাতে প্রথমে আপনাকে নিতে হবে ছোলা, পেঁয়াজ, টম্যাটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর রস, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, পাউরুটি, মাখন বা মেয়োনিজ।

  • কীভাবে বানাবেন

এটি বানাতে প্রথমে আপনাকে ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ করে তার জল ঝরিয়ে নিতে হবে। তারপরে কিছুটা ছোলা ভালোভাবে ম্যাশ করে নিন। তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিন তাতে কাঁচা লঙ্কা, ধনেপাতা, টম্যাটো সব মিশিয়ে দিন। এটা কিন্তু এটি খেতে বেশি ভালো লাগবে। তারপর নুন, গোলমরিচগুড়ো, চাট মশলা, লেবুর রস দিয়ে ভালোভাবে এটি মেখে নিন।

তারপরে পাউরুটির টুকরোগুলো হালকা করে সেঁকে নিন। তারপর পাউরুটির যে পুরটা বানিয়েছেন, সেগুলি দিয়ে দিন। দিয়ে ভালোভাবে এক পাশে মাখন কিংবা মেয়োনিজ লাগিয়ে নিন। তারপরে এগুলোকে ভালোভাবে গ্রিল করে নিন বা স্যান্ডউইচ মেকারে টোস্ট করে নিতে পারেন। তাহলে এটি খেতে বেশ ভালো লাগবে। তাহলেই তৈরি হয়ে যাবে ছোলার স্যান্ডউইচ। যা খেতেও কিন্তু অসাধারণ।

  • স্বাদ বাড়াতে কী করবেন

যা খেলে শরীর ভালো থাকবে। ছোলা থাকায় আপনি পাবেন শরীরে শক্তিও। এর স্বাদ বাড়াতে আপনি সামান্য পরিমাণ আলু দিতে পারেন। আবার এতে শশা, গাজর ক্যাপসিকামের কুঁচি দিতে পারেন। আপনি এতে চাইলে গোলমরিচগুঁড়ো দিতে পারেন। এতে কিন্তু ঝালটা একটু বেশি বেড়ে যাবে। তাহলে খুব সহজে বাড়িতে আপনিও বানিয়ে ফেলুন ছোলার স্যান্ডউইচ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+