Honey Benefits: রোজ মধু খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
শীতকালে অনেকেই সর্দি কাশি কমানোর জন্য মধু খেয়ে থাকেন, আবার সারাদিন ক্লান্ত ভাব কমানোর জন্য প্রায় বারোমাসই মধু খান অনেকেই। গরমকালে মধু খেলে নানান সমস্যায় পড়তে হয় অনেককে, এতে শরীর খুব গরম হয়ে যায়, তবে, মধু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
গরম দুধে মধু মিশিয়ে খেলে নানান সমস্যা কমে, শরীর ভালো কমে। মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রণ, কপার, খনিজ থাকে। তাছাড়া অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়ালের বৈশিষ্ট্য থাকে। তাছাড়াও থাকে কার্বোহাইড্রেট। কেন রোজ মধু খাবেন, জানুন মধুর উপকারিতা সম্পর্কে।

ওজন নিয়ন্ত্রণে রাখতে মধু খান
যারা ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা কিন্তু নিত্যদিন মধু খেতে পারেন। গরম জলে খালি পেটে মধু খেলে আপনার বিপাক আরও উন্নত হবে, দ্রুত ওজন কমবে এবং শরীরও খুব সতেজ থাকবে।
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতাকে যদি আপনি বাড়াতে চান তাহলে রোজ মধু খেতে পারেন। গলায় ব্যথা হলেও মধু খেতে পারেন। মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই যেকোনোও ভাইরাল ফিবার, ফ্লু হলে এটি খেতে পারেন। আবার মুখের ক্লিনজিং টোনার হিসেবেও মধু ব্যবহার করতে পারেন।
ত্বক ভালো রাখে
আপনার ত্বক ভালো রাখতে মধু খেতে পারেন। মধু হল সেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি ত্বকের জন্য খুব ভালো। যদি আপনি ত্বক উজ্জ্বল রাখতে চান বা ঠোঁট ফেটে যায় তাহলে মধু মাখতে পারেন। মধুতে থাকে অ্যান্টিসেপটিক যৌগ। তাছাড়াও মধুতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।
স্মৃতিশক্তি বাড়াতে মধু খান
আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়াতে চাইলে এবং মানসিক চাপ কমাতে আপনি নিত্যদিন মধু খেতে পারেন। এতে আপনার শরীরে রক্ত সঞ্চালন খুব ভালো করবে, এবং মাথার প্রত্যেকটি নার্ভকে আরও সক্রিয় রাখবে।
সর্দি, কাশি কমাতে মধু খান
সর্দি, কাশিতে জেরবার, আপনি এক চামচ মধু খান। দেখবেন কতটা আরাম পাচ্ছেন। যেহেতু এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, তাই কাশি কমাতে আপনি মধু খেতে পারেন।

চুল উজ্জ্বল রাখতে মধু খান
সকলেই কমবেশি চুলের সমস্যায় ভুগি। তাই চুল ভালো রাখতে আপনি নিত্যদিন দু টেবিল চামচ মধু নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আপনি মাথায় মাখতে পারেন। ১৫ মিনিট মাখার পরে যে আপনি শ্যাম্পু করে ধুয়ে নেবেন। এতে আপনার মাথায় খুশকি হবে না, চুলও থাকবে খুব ভালো।
কাটা জায়গা শুকাতে সাহায্য করে মধু
মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই আপনার কোনও জায়গা যদি কেটে যায় তাহলে সেই কাটা জায়গায় আপনি মধু লাগাতে পারেন। এটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
ভালো ঘুমের জন্য মধু খান
অনেকেই মানসিক চাপে বা নানান কারণে সঠিকভাবে রাতে ঘুমাতে পারেন না। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে পরের দিন কিন্তু শরীর খুব দুর্বল লাগে, তাই তারা উষ্ণ গরম দুধে এক চামচ মধু মিশিয়ে বারো মাসই খেতে পারেন। এতে আপনার ঘুম খুব ভালো হবে।
সাইনাসের সমস্যা
সাইনাসের সমস্যায় ভুগছেন, এই ব্যথা খুব কষ্টের, মাথা কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। এই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে রোজ মধু খেতে পারেন। মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য থাকে ,যা আপনার সংক্রমণ থেকে দূরে রাখবে।
একজিমা বা কোনও ঘা কমাতে মধুর জুড়ি মেলা ভার। অনেকেরই চুলকানির মতন সমস্যা থাকে বা অনেকে একজিমার সমস্যায় ভোগেন তারা কিন্তু কাঁচা মধু খেতে পারেন, একজিমার জায়গায় মধু লাগাতে পারেন। তাহলে কিন্তু সহজেই আপনি সেই ঘা থেকে মুক্তি পাবেন। তবে এগুলি করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications