Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতকালে রান্নাঘর থাকে বরফের মতো, গরম রাখতে মানুন এই টিপসগুলি

শীতকালে রান্নাঘরে রান্না করা খুব কষ্টকর। এই সময় রান্নাঘর পুরো ঠান্ডা বরফের মতন হয়ে থাকে। সেই সঙ্গে সকালে বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠে সকলের রান্না করতেও ভালো লাগে না। তবে সংসার চালাতে রান্না করা খুব প্রয়োজন। তবুও কষ্টকে সঙ্গী করে সকলেই প্রায় রান্নাঘরে ঢুকতে হয়।

তাই এই সমস্যা দূর করতে অর্থাৎ রান্নাঘরকে আপনি যদি গরম রাখতে চান তাহলে এই জিনিসগুলো মানতেই পারেন। এতে কিন্তু আপনার রান্না করতে একদমই কষ্ট হবে না। সেই সঙ্গে রান্নাঘর খুব গরম থাকবে। জানুন কী কী করবেন।

kitchen

  • হিটার চালান

ডিসেম্বর মাস পরতেই জাকিয়ে ঠান্ডা পরা শুরু হয়ে গেছে। আর এই সময়ে রান্নাঘর গরম রাখতে আপনি হিটার ব্যবহার করতে পারেন। এতে আপনার সারাক্ষণ রান্নাঘরে হিটার চালাতে হবে না। যেটুকু সময় রান্না করবেন সেই সময় টুকু আপনি হিটার চালাতে পারবেন। এতে রান্নাঘর বেশ গরম থাকবে।

এগুলি বন্ধ করে দিন

আপনি রান্নাঘর গরম রাখতে আপনি জানলা খুলবেন না। এতে বাইরে ঠান্ডা বাতাস আপনার ঘরে ঢুকবে না। শুধু তাই নয় আপনার বাড়িতে রান্নাঘরের সিলিংয়ের গর্ত রয়েছে, তাও বন্ধ করে দেবেন। নাহলে একটি কাগজের বল করে তাতে ঢুকিয়ে রেখে দিন। এতে দেখবেন বাইরের বাতাস ভেতরে আসবে না। এতে আপনার ঠান্ডাও কিন্তু সহজে লাগবে না।

  • ঠান্ডা বাতাস

যদিও অনেক সময় জানলা, দরজা বন্ধ করে রাখার পরেও ঠান্ডা বাতাস বাইরে আসে। হয়তো দরজার কোথাও ফাঁক বা জানলার কোথাও ফাঁক থাকে, সেই জায়গাগুলোতে সেলোটেপ দিয়ে বন্ধ করে দিন। যাতে বাইরের বাতাস ভেতরে না ঢুকে আসে।

  • দরজা, জানলা খুলবেন না

যদি আপনি রাতে রান্না করেন, তাহলে কখনোই দরজা-জানলা খুলবেন না। আর রান্নাঘরের ধোঁয়া বার করতে আপনি একজস্ট ফ্যান চালাতে পারেন। এতে আপনার রান্নাঘরও কিন্তু নোংরা হবে না। সেই সঙ্গে রান্নাঘরের জানলায় একটি গাঢ় রঙের মোটা পর্দা লাগিয়ে দেবেন। এতে কিন্তু ঠান্ডা আপনার সহজে লাগবে না।

  • মাদুর বা কার্পেট

আপনি রান্নাঘরের মেঝেতে একটি মাদুর বা কার্পেট বিছিয়ে তার ওপর দাঁড়িয়ে রান্না করুন। পুরো বাড়িতেও কিন্তু আপনি কার্পেট পাততে পারেন। এতে মেঝে থেকে ঠান্ডা সহজে উঠবে না । তাছাড়া শিশুদের জন্য কিন্তু এটি খুব নিরাপদ।

  • আলো

রান্নাঘরে একটু বেশি পাওয়ারের আলো লাগাতে পারেন। এতে রান্নাঘর কিন্তু গরম থাকবে। তাহলে রান্না করার সময় আপনার কিন্তু খুব একটা ঠান্ডা লাগবে না। দিনের আলো থাকতে থাকতে রান্না শেষ করার চেষ্টা করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+