Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইনস্ট্যান্ট নুডুলস খাওয়া কি ভালো? শরীরের জন্য কতটা বিপজ্জনক, কী বলছে গবেষণা

খিদে পেলে আমরা সবার প্রথমেই কিন্তু ভাবি নুডুলসের কথা। তাছাড়া বাইরে থাকলে ইনস্ট্যান্ট নুডুলসের প্রতি আমরা ভরসা রাখি সকলেই। তাছাড়া বর্তমানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইনস্ট্যান্ট নুডুলস পাওয়া যায়।

যা কিন্তু ভীষণভাবেই জনপ্রিয়। তাছাড়া আমরা রেস্টুরেন্টে গেলেও কিন্তু নুডুলস বেশি খেয়ে থাকি। তবে বর্তমানে এই নুডুলসের চাহিদা কিন্তু আমাদের দেশে বেশি বেড়েছে। যদিও এটি কিন্তু চাহিদা একটু বেশি। এই খাবারটি বেশি চাইনিজ, ইতালি মেস্কিকো, জাপানের মানুষেরা বেশি পছন্দ করেন।

instant noodles

গবেষণায় দেখা গেছে, ইনস্ট্যান্ট নুডুলস বেশি পরিমাণে খেলে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস রোগ অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়তে পারে। এমনকি মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকি রয়েছে। যা কিন্তু স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে।

  • কোথায় বেশি জনপ্রিয় এই খাবার?

গবেষণায় দেখা গেছে, ইনস্ট্যান্ট নুডুলস জাপান, দক্ষিণ কোরিয়ার মানুষ বেশি খেতে পছন্দ করেন। কিন্তু বর্তমানে আমাদের দেশেও কিন্তু জনপ্রিয়তা বেশ বাড়ছে। বিশেষত শিশু ও তরুণদের মধ্যে এটি খাবার খাওয়ার প্রবণতা খুব বেশি। এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। তাই এতে কিন্তু প্রচুর পরিমাণে নুনের পরিমাণ বেশি থাকে। যা শরীরের জন্য খুব খারাপ।

  • গবেষণায় কী দেখা গেছে

গবেষণায় দেখা গেছে, ঘনঘন যে ব্যক্তি এই নুডুলস খান, তারা মেটাবলিক সিনড্রোম হওয়ার ঝুঁকি সবথেকে বেশি। এটি এমন একটি অবস্থা যা হৃদরোগ, ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি বেশি।

  • কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি কোনও ব্যক্তি সপ্তাহে দুই থেকে তিনবার এই নুডুলস খান, তাহলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তাই ইনস্ট্যান্ট নুডুলস খেলে কী কী সমস্যা হতে পারে, জানেন।

কী কী সমস্যা হয়

  • গ্যাস, অ্যাসিডিটির সমস্যা

এই নুডুলস বেশি খেলে খাবার ভালোভাবে হজম হয় না। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, তাই এড়িয়ে চলুন।

  • উচ্চ রক্তচাপে ঝুঁকি

উচ্চ রক্তচাপে ঝুঁকি এড়াতে এই নুডুলস খাবেন না। এতে উচ্চ পরিমাণে নুন থাকে, যা আপনার রক্তচাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

  • ওজন বাড়বে

ওজন বাড়াতে সাহায্য করে ইনস্ট্যান্ট নুডুলস। যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান ভুলেও এটি খাবেন না।

  • পুষ্টির অভাব

শরীরে পুষ্টির অভাব হয়, কারণ এতে প্রোটিন, ফাইবার, খনিজ কিছুই থাকে না। যা শরীরকে ক্রমশকে খারাপ করে দিতে পারে।

  • মহিলাদের কি এটি খাওয়া উচিত?

আপনি কি জানেন, এই ইনস্ট্যান্ট নুডুলস খাওয়া মহিলাদের জন্য সবথেকে খারাপ। কারণ গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি ক্ষতিকর। এই নুডুলস খেলে মহিলাদের হরমোনের নানান সমস্যার সৃষ্টি হয়। এতে সোডিয়াম বেশি থাকে।

  • পিরিয়ডসের সমস্যা

যদি আপনি ইনস্ট্যান্ট নুডুলস খান, তাহলে আপনার পিরিয়ডসের সমস্যা হবে। সেই সঙ্গে পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হবে। গর্ভবতী মহিলাদের ইনস্ট্যান্ট নুডুলস এড়িয়ে চলাই ভালো। এতে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হয়।

  • কিসের নুডুলস খাবেন?

আপনি যদি ইনস্ট্যান্ট নুডুলস খেতে খুব পছন্দ করেন, তাহলে আপনাকে শরীর কিন্তু সুস্থ রাখতে হবে। বাড়িতে আপনি স্বাস্থ্যকর নুডুলস তৈরি করতে খেতে পারেন। তবে ময়দার পরিবর্তে গম, বাজরা, নুডুলস খাওয়া কিন্তু ভালো। আর এটি আরও পুষ্টি সম্মত খাবার খাবেন। আপনি নানান সবজি দিতে পারেন। প্রক্রিয়াজাত কোনও মশলা দেবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+