Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক গ্লাস আমপান্নাতেই দূর হবে ব্রণ, কমবে ওজন, আর কী গুণ রয়েছে, বানাবেনই বা কীভাবে?

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা যেমন খাদ্যাভাস, পোশাকের পরিবর্তন করতে থাকি। ঠিক তেমনই গরমকালেও কিন্তু আমরা সকলেই একটু ঠান্ডা পানীয় ওপর নজর দিয়ে থাকি। এই সময় ঠান্ডা পানীয় খেলে শরীর ও মন দুই কিন্তু ভীষণ ভালো থাকে। ফলের রাজা আম গরমকালে প্রত্যেকের বাড়িতেই থাকে।

এই গরমকালে আপনিও কিন্তু বাড়িতে বানাতে পারেন আমপান্না। আমপান্না খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। আমপান্না খেলে শরীরের কী কী উপকারে লাগে, জানুন।

aam panna

  • হাইড্রেট থাকবে শরীর

আপনি কি জানেন আপনার শরীর হাইড্রেট রাখতে সাহায্য করবে এক গ্লাস আমপান্না। যদি আপনি এই গরমে এটি আপনি রোজ খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে ইলেকট্রোলাটের মাত্রাও বজায় থাকবে। এতে কিন্তু জল, নুনের পরিমাণ একটু বেশি থাকে। যা আপনার শরীর সুস্থ রাখবে।

  • খাবার দ্রুত হজম হবে

খাবার ভালোভাবে হজম করতে আমপান্নার জুড়ি মেলা ভার। কারণ আমপান্নায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার খাবার দ্রুত হজম করাবে। পেট ভর্তি রাখতে সাহায্য করবে। কারণ আমপান্নায় জিরেগুঁড়ো, নুন, গোলমরিচ দেওয়া হয়। এমন কি পাচনতন্ত্র ভালো রাখতেও সুস্থ থাকবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

আমপান্নাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই আমপান্না খেলে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা। এমনকি মৌসুমী রোগ আপনার ধারে কাছে আসতে পারবে না। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  • ত্বক ও চুল উজ্জ্বল হবে

গরমকালে যদি আপনি ত্বক আরোও উজ্জ্বল ও সুন্দর রাখতে চান তাহলে ভিটামিন সি সমৃদ্ধ আমপান্না খান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ব্রণ কমাতে সাহায্য করবে। এমনকি সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বকে যদি কোনরকম দাগও ফেলে দেয় সেই দাগও কিন্তু সহজে উঠে যাবে। যা কিন্তু আপনার ত্বকের পাশাপাশি চুলের জন্যও উপকারী।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে

ওজন কমাতে নিত্যদিন খান এক গ্লাস করে হলেও খান আমপান্না। এতে ক্যালোরির পরিমাণ কম, ফাইবার বেশি থাকে। তাই এক গ্লাস আমপান্নাতে চুমুক দিলেই আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সেই কারণে খিদেও বেশি পাবে না। ওজন নিয়ন্ত্রণে থাকবে।

  • কীভাবে বানাবেন আমপান্না

প্রথমে আম ভালো করে সিদ্ধ করে নিন। আম ঠান্ডা হলে আমের খোসা ছাড়ান এবং নুন, ভাজা মশলা, জিরে গুঁড়ো মিহি করে নিন। তারপরে তাতে পুদিনা পাতা দিন। তারপর সব কিছু আপনি ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপরে এতে আরও দু কাপ জল দিন। তাতে কিছু পরিমাণ বরফের টুকরা দিন । তারপর এই ঠান্ডা আমপান্না আনন্দের সঙ্গে গরমে উপভোগ করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+