এই ফল, শাকসবজি খেয়ে চশমাকে চিরতরে বাই বলুন, বাড়বে দৃষ্টিশক্তিও
চোখ আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই চোখকে কিন্তু ভালো রাখা খুব দরকার। তাছাড়া চোখ দিয়ে আমরা পুরো বিশ্বকে দেখতে পাই। তাই চোখ ভালো রাখতে নিত্যদিন আপনাকে প্রচুর পরিমাণে ফল, শাকসবজি খেতে হবে।
আবার এমন অনেকেই রয়েছেন, যারা ছোট বয়স থেকেই কিন্তু চোখে মোটা ফ্রেমের চশমা পরে থাকেন। সেই চশমায় প্রচুর পরিমাণে পাওয়ার থাকে। না হলে তারা ভালোভাবে চোখে দেখতে পান না। দৃষ্টিশক্তি বাড়াতে আপনি কিন্তু অবশ্যই এই খাবারগুলি খেতে পারেন। দেখুন তালিকায় কী কী ফল আর সবজি রয়েছে।

- গাজর
গাজর খাওয়া চোখের জন্য খুব ভালো। এতে বিটা ক্যারোটিন নামক এক প্রকার যৌগ থাকে। তাছাড়াও থাকে ভিটামিন এ। যা চোখের জন্য খুব ভালো। যাদের রাতকানা রোগ রয়েছে, তারাও কিন্তু গাজর খেতে পারেন।
- পালংশাক
আপনার চোখ ভালো রাখতে সাহায্য করবে পালংশাক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, লুটেইন ও জেক্সানথিন নামক একপ্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার চোখ ভালো রাখতে সাহায্য করবে। চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে এটি। তাই আজ থেকেই আপনি খেতে পারেন এই পালংশাক।
- ক্যাপসিকাম
ক্যাপসিকাম ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার। এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই ক্যাপসিকাম আপনি তরকারিতে দিয়ে খেতে পারেন, আবার অনেকে ক্যাপসিকাম কিন্তু কাঁচাও খান। এতে ভিটামিন সি থাকায় আপনার চোখের জন্য খুব ভালো। তাছাড়া যাদের ছানি পরার ঝুঁকি রয়েছে, তা কাটাতেও সাহায্য করে ক্যাপসিকাম।
- ব্রকলি
ব্রকলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদিও এই সবজি শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায়। তবে বাজারে কিন্তু প্রায় বারোমাসই ব্রকলি এখন পাওয়া যায়। এতে ভিটামিন সি থাকে। যা চোখের জন্য খুব ভালো। ফ্রি র্যা ডিকেলের ঝুঁকি কমাতে সাহায্য করে। যাদের চোখের ছানি রয়েছে বা চোখের নানান সমস্যা রয়েছে তা কমাতে ও দৃষ্টিশক্তি বাড়াতে ভরসা রাখতে পারেন একটি ব্রকলির উপরে।
- মিষ্টি আলু
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। যা আপনার চোখ ভালো রাখতে সাহায্য করবে। তাছাড়াও থাকে ভিটামিন এ। স্নায়ু সুস্থ রাখতে সাহায্য করে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চোখের দৃষ্টি শক্তি কমতে পারে। তাই বয়স্ক ব্যক্তিরাও কিন্তু নিত্যদিন খেতে পারেন মিষ্টি আলু।
- আমলকি
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা চোখ ভাল রাখতে ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে। তাই আপনি রোজ কাঁচা বা পাকা আমলকিও খেতে পারেন।
- লেবু
কমলালেবু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা চোখের রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে। ছানি পরার ঝুঁকি কমাতে সাহায্য করবে। পাশাপাশি চোখের যেকোনও বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
- ব্লুবেরি
বেরি জাতীয় যেকোনও ফলই আমরা নিত্যদিন খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাকে। যার চোখের সমস্যা কমাতে সাহায্য করে। ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications