Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই খাবার, পানীয় না খেলেই পালাবে সুগার, দেখুন তো আপনি এগুলি খান কিনা?

আমাদের দেশের প্রচুর মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগের শিকার হন অনেক তরুণ তরুণীরাও। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা এমন অনেক খাবার রয়েছে যা তারা মুখেও তুলতে পারেন না। এতে তাদের রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকে।

তবে আপনি যদি সুগার রোগী হয়ে থাকেন, তাহলে ভুলেও কিন্তু এই খাবার আর পানীয়গুলি মুখে তুলবেন না। তাহলে রক্তে শর্করার মাত্রা আপনার বাড়তে থাকবে। দেখুন সেই খাদ্য তালিকায় কী কী রয়েছে।

diabetes

  • এই মিষ্টি ভুলেও মুখে তুলবেন না

ডায়াবেটিস রোগীরা গোলাপজাম, জিলিপি, লাড্ডু- এই মিষ্টিগুলি একদমই খাবেন না। ছোঁবেনও না মিহিদানা। কারণ এতে প্রচুর পরিমাণে চিনি আর কার্বোহাইডেট থাকে। যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, সুগার রোগীদের এই মিষ্টি গুলির প্রতি ঝোঁক একটু বেশি। তাই এই মিষ্টি না খাওয়াই চেষ্টা করুন আপনারা।

  • মিষ্টি ফলের রস

বাজারে পাওয়া যায় এমন কোনও মিষ্টি ফলের রস খাবেন না। এতে চিনির পরিমাণ বেশি। বাদ দেবেন সোডাও, কারণ এতেও প্রচুর পরিমাণে চিনি থাকে। যা রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তাছাড়াও আপনারা কিন্তু বাড়িতেও চা বা কফিতেও চিনি খাওয়া এড়িয়ে চলুন। না হলেই কিন্তু বিপদে পড়তে হবে আপনাকেও।

  • ভাত

ভাত একদমই খাবেন না সুগার রোগীরা। যা আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে। আপনি বাদামি চাল খেতে পারেন। যা রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।

  • ডিপ ফ্রাই

ডায়াবেটিস রোগীরা ডিপ ফ্রাই করা জিনিস একদমই খাবেন না। যেমন- সিঙ্গারা, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি এড়িয়ে চলুন। এতে কার্বোহাইড্রেট বেশি থাকে। যা আপনার ওজনও বাড়াবে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দিতে থাকবে। এই ধরনের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

  • মালাই, কুলফি, পনীর

বিশেষজ্ঞদের মতে, যারা বহুদিন ধরে ডায়াবেটিসের ভুগছেন, তারা কিন্তু মালাই, কুলফি, পনির, ক্রিম জাতীয় যেকোনও খাবার, দুধ, স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার একদমই খাবেন না। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিসও বাড়তে থাকে।

তার জায়গায় আপনারা লো ফ্যাট বা অল্প দুগ্ধ জাতীয় খাবার খেতে পারেন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+