Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chocolate: সীসা,ক্যাডমিয়াম দিয়ে তৈরি হচ্ছে চকোলেট! কী তথ্য উঠে এল গবেষণায়

বাচ্চা থেকে বড় সকলেই চকোলেট খেতে ভালোবাসেন, সময় সুযোগ হলেই চকোলেট পেলে ছাড়তে চান না কেউই, তবে জানেন কি এই সুস্বাদু, লোভনীয় চকোলেটেই লুকিয়ে মহাবিপদ। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গেছে, গবেষণায় উঠে এসেছে, বাজারে বিক্রি হওয়া চকোলেটগুলিতে এক তৃতীয়াংশ সীসা ও ক্যাডমিয়াম থাকছে। এগুলি কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে শরীরের ওপর?

গবেষণা থেকে জানা গিয়েছে, গবেষকরা ৭ টি স্বাদের ৪৮টি পণ্য পরীক্ষা করেছেন তাঁরা। এর মধ্যে রয়েছে ডার্ক চকোলেট বার, মিল্ক চকোলেট বার, কোকো পাউডার, চকোলেট চিপস, ব্রাউনিজ, চকোলেট কেক এবং হট চকোলেটের মিক্সও। নানান কোম্পানির তৈরি মোট ১৬টি প্রোডাক্টেই সীসা, ক্যাডমিয়াম ক্ষতিকারক মাত্রায় রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

Chocolate

গবেষকদের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ওয়ালমার্টের ডার্ক চকোলেট বার ও হট চকোলেটের মিশ্রণ, হার্শে এবং ড্রস্টের কোকো পাউডার, টার্গেটের অর্ধ মিষ্টি চকোলেট চিপস এবং ট্রেডার জোস, নেসলে এবং স্টারবাকসের হট চকোলেট মিশ্রণে সব থেকে বেশি ক্ষতিকারক সামগ্রী রয়েছে, তবে মিল্ক চকোলেট বারে অনেক কম পরিমাণে কোকো রয়েছে, তাছাড়া, তাতে আর ক্ষতিকারক কোনও সামগ্রী পাওয়া যায়নি।

সীসা ও ক্যাডমিয়াম যদি আপনার শরীরে বহুদিন ধরে শরীরে ঢোকে, তাহলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ কমতে থাকে এবং কিডনির অনেক বড় ক্ষতি হতে থাকে। এই দুই সামগ্রী গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের শরীরের জন্য একদমই ভালো নয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে ইউএস-ভিত্তিক একটি সংস্থা ২৮টি চকলেটের উপর পরীক্ষা করে। এর মধ্যে ২৩টিতেই অতিরিক্ত সীসা বা ক্যাডমিয়াম সনাক্ত করা হয়। সেগুলির মধ্যে ছিল Hershey , Lily's, Scharffen Berger ব্র্যান্ডগুলি।

জানা গিয়েছে, Hershey কোম্পানির ফুড পলিসি ডিরেক্টর প্রতিশ্রুতি দিয়ে বলেন, চকোলেট যাতে ভালো ভালো সামগ্রী থাকে, সেদিকে বিশেষ লক্ষ্য রাখবে। কোম্পানির ঊর্ধ্বতন কর্ম কর্তাদের মধ্যে একজন জানান, ইতিমধ্যে তাঁদের পণ্য গুলি থেকে তাঁরা সীসা ও ক্যাডমিয়ামের মাত্রা কমাতে শুরু করে দিয়েছে। কোম্পানির তরফ ভোক্তাদের আশ্বস্ত করে জানিয়েছেন, এই চকোলেট এখন খাওয়া নিরাপদ। আপনারা এখন এটি আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+