Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Best Foods for Healthy Eyes: চোখ ভালো রাখতে রোজ খান এই খাবারগুলি

চোখ মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, চোখের যত্ন নেওয়া প্রতিটি মানুষেরই খুব দরকার। না হলে দৃষ্টি শক্তি হারিয়ে যেতে পারে। ডায়াবেটিস, কোলেস্টেরল, স্থূলতা থেকে অনেক সময় চোখের অসুবিধার সৃষ্টি হয়, যা আমাদের অনেক সমস্যা তৈরি করে থাকে। তাই চোখ ভালো রাখা সকলের দরকার।

চোখ ভালো রাখার জন্য আগেই আপনার খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে। সেই সঙ্গে এই তিনটি জিনিস আপনি রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়বে। আপনার চোখ ভালো থাকবে। চোখের নার্ভের যে সেলগুলি আছে সেগুলি ভালো থাকবে। দেখুন, খাদ্য তালিকায় কী কী খাবার রাখবেন।

Best Foods for Healthy Eyes

প্রোটিন

স্যামন মাছের কথা সকলেই প্রায় শুনেছেন, এই মাছ খাওয়া চোখের জন্য খুব ভালো, এতে শুধু যে আপনার চোখ ভালো থাকবে তা নয়, ত্বক ভালোও রাখতে সক্ষম এই মাছ। কারণ এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়া এতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এটি খেলে আপনার চোখের গ্লুকোমার খুব উন্নতি হবে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত সব খাবার খাওয়াই চোখের জন্য খুব ভালো যেমন- ম্যাকরেল, আখরোট, চিয়া বীজ ইত্যাদি।

বিটা ক্যারোটিন

কমলালেবু, মিষ্টি আলুতে বিটাক্যারোটিন থাকে, এটি আপনার চোখ ভালো রাখতে সক্ষম। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার চোখের জন্য ভালো। চিকিৎসকেরা বলছেন, যদি আপনি নিত্যদিন বিটা ক্যারোটিন যুক্ত খাবার খান তাহলে আপনার চোখে ছানি পড়বে না।

লাইকোপিন

ডায়াবেটিস রোগীরা চোখের রেটিনা ভালো রাখতে খাদ্য তালিকায় রাখতে পারেন লাইকোপিন জাতীয় খাবার। যেমন- টম্যাটো। এতে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে। তাই নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এই সবজি। তাছাড়া এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার চোখের ছানি পড়া থেকে আপনাকে বাঁচাবে। এটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে।

Best Foods for Healthy Eyes

ভিটামিন

যদি পারেন রোজ আপনি ভিটামিন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখুন, এগুলি আপনার রেটিনার কোষকে আরোও সক্রিয় করতে পারবে। যেমন সানফ্লাওয়ার সিড, আমন্ড খাওয়া চোখের জন্য খুব ভালো।

ভিটামিন সি

চোখ ভালো রাখতে ভিটামিন সি জাতীয় খাবার খান। যেমন- লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সাইট্রাস জাতীয় ফল আপনি নিত্যদিন খেতে পারেন। যেমন কমলালেবু, পাতি লেবু ইত্যাদি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+