কদলি কাকিমার মজাদার বাংলা জোকস
তুমি না আমি....
বাসে কাকু সমানে পাশে দাঁড়ানো এক সুন্দরী মহিলার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে দেখে কদলি কাকিমা তো রেগে লাল...
কয়েক সেকেন্ড পরেই সুন্দরী মহিলা কাকুর গালে তেড়ে একটা চড় কষালেন। বলল, "লজ্জা করে না একটা আধবয়সী মেয়ে নিতম্বে চিমটি কাটতে।"
শুনে তো কাকু পুরো ভ্যাবাচাকা খেয়ে গিয়ে নিষ্পাপ মুখে কাকিমার দিকে তাকিয়ে বললেন "বিশ্বাস কর আমি কিছু করিনি..."
কদলি কাকিমা মিচকি হেসে বললেন, "জানি....ওটা আমি করেছি।" 

বৌদি থেকে দিদি...
কদলি কাকিমা : সত্যি সত্যি বল তুমি আমাদের কাজের মেয়ে পুঁটির সঙ্গে তোমার কি চক্কর চলছে?
কাকু : যাহ কি সব বলছ গিন্নী? হয়েছেটা কি বলবে তো....
কদলি কামিকা : কাল পর্যন্ত ও আমায় বৌদি বলে ডাকত....আজ থেকে দিদি বলে ডাকছে। কেন? 
গুগল...
কাকু : তুমি আমাকে একটুও ভালবাসোনা...
কদলি কাকিমা : ৫ সন্তানের দিকে আঙুল দেখিয়ে বললেন, তোমার কি মনে হয় আমি এদের গুগল থেকে ডাউনলোড করেছি? 












Click it and Unblock the Notifications