আবার নিয়োগ শুরু উইপ্রোয়! চলতি অর্থবর্ষে কয়েক হাজার নিয়োগের পরিকল্পনা
বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার মতো উইপ্রোতে ফের নিয়োগের পরিকল্পনা। চলতি আর্থিক বছরে কয়েক হাজার নিয়োগের পরিকল্পনা করেছে টেক জায়ান্ট। এর মধ্যে ক্যাম্পাসের বাইরের নিয়োগও রয়েছে। পরপর দুটি আর্থিক বছরে কর্মী সংখ্যা হ্রাসের পরে উইপ্রোর এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
গত ৩০ জুন শেষ হওয়া ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে উইপরো তিন হাজারের বেশি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগেকার ছটি ত্রৈমাসিকে কর্মী সংখ্যা হ্রাসের পরে আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে তিনশোর বেশি নিয়োগ করা হয়েছে।

কী বলছেন চিফ এইচআর
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য উইপ্রো দশ থেকে বারো হাজার নিয়োগের পরিকল্পনা করেছে। ১৯ জুলাই কোম্পানির চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক নিয়োগের প্রসঙ্গ নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চিফ এইচআর অফিসার সৌরভ গোভিল। তিনি আরও বলেছেন, ২০২৪-২৫ আর্থিক বছরে উইপ্রো সব ব্যাকলগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
নিয়োগ হবে পরের বছরেও
উইপ্রোর তরফে জানানো হয়েছে, তারা নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এবং অংশীদারিত্ব সম্পন্ন করবে। সেই কারণে এইবছর ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরেও নিয়োগের পরিকল্পনা করেছে। পরের বছরও একইসংখ্যায় নিয়োগের পরিকল্পনা রয়েছে। ব্যবসা বৃদ্ধির সঙ্গে কর্মী সংখ্যাকে শক্তিশালী করতে তাঁরা তৈরি।
বিভিন্ন সংস্থায় ইতিমধ্যেই নিয়োগ
চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে টিসিএস প্রায় ১১ হাজার নতুন নিয়োগ করেছে। এলটিআই মাইন্ডট্রি প্রায় ১৪০০ নিয়োগ করেছে। চলতি আর্থিক বছরে টিসিএস প্রায় ৪০ হাজার নিয়োগের পরিকল্পনা করেছে। এইচসিএল টেক প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা করেছে। সেখানে ইনফোসিসও ১৫ থেকে ২০ হাজার ফ্রেসার নিয়োগ করবে বলে জানা গিয়েছে।
বেড়েছে মুনাফা
উইপ্রো ১৯ জুলাই চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আয়ের রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে মুনাফা এক বছর আগের তুলনায় ৪.৬ শতাংস বৃদ্ধি পেয়ে ৩,০০৩ কোটি টাকা হয়েছে। তবে এপ্রিল থেকে জুন একত্রিত রাজস্ব ৩.৮ শতাংশ কম হওয়ার কথাও জানিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications