LIC HFL Recruitment 2024: বাংলায় এলআইসি'তে ব্যাপক কাজের সুযোগ, স্নাতক হলে আবেদন জানান
LIC HFL Recruitment 2024: চাকরি বাজারে বড় সুযোগ। এলআইসি হাউসিং ফাইনান্স লিমিটেড (LIC HFL)-এ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কর্মী নিয়োগ করবে। বাংলা সহ গোটা দেশেই এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে LIC Housing Finance এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
কীভাবে কোথায় আবেদন (LIC HFL Recruitment 2024) করবেন বিস্তারিত প্রতিবেদনে আলোচনা করা হল।

- LIC HFL Recruitment 2024: কীভাবে আবেদন -
LIC Housing Finance সরাসরি এই নিয়োগ করবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করা যাবে। আজ বৃহস্পতিবার ২৫ জুলাই থেকে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এজন্য LIC এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর সেই লিঙ্কটি হল - lichousing.com। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ১৪ অগাস্ট।
- LIC HFL Recruitment 2024: জরুরি তথ্য এবং বিজ্ঞপ্তি
এলআইসি হাউসিং ফাইনান্স লিমিটেড (LIC HFL)-এ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে। ২০০ টি শূন্যপদের জন্য নিয়োগ হবে। অন্ধ্রপ্রদেশ, আসাম, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পুদুচেরি, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য এই নিয়োগ (LIC HFL Recruitment 2024) করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটিও (LIC HFL Recruitment 2024 Notification) পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে -LIC HFL Recruitment 2024 - ক্লিক করতে হবে।
- LIC HFL Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা -
আবেদনকারীকে অবশ্যই (LIC Jr Assistant Eligibility Criteria 2024) ভারত সরকারের স্বীকৃত যে কোনও বিষয়ে স্নাতক (অন্তত ৬০ শতাংশ নম্বর) অথবা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত কোনও সমতুল্য যোগ্যতা থাকতে হবে আবেদনকারীর। নুন্যতম ২১ বছর থেকে এই পদের জন্য আবেদন (LIC HFL Recruitment 2024) করা যাবে। আবেদেনের সর্বোচ্চ বয়স ২৮ বছর।
- LIC HFL Recruitment 2024: পরীক্ষার মাধ্যমে নিয়োগ-
নির্বাচিত প্রার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ (LIC HFL Recruitment 2024) করা হবে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে এই পরীক্ষা হবে। পরীক্ষার ৭ থেকে ১৪ দিন আগে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড সহ অন্যান্য জিনিস জানানো হবে জানা গিয়েছে।
-
সপ্তাহের শুরুতেই আবহাওয়ার টুইস্ট! কলকাতা সহ একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস? জানুন -
রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন, কোন দিন কোন কেন্দ্রে ভোটগ্রহণ? -
ভোট ঘোষণার আগেই মমতার মাস্টারস্ট্রোক, বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য -
ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! একাধিক ইন্সপেক্টর ও ১২ থানার আইসি বদল নবান্নের -
বাড়িতে PNG আছে? তাহলে আর রাখা যাবে না LPG সিলিন্ডার, কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ কেন্দ্রের -
দুই দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন, জেনে নিন কোন জেলায় কবে ভোট -
বাংলার ভোটে বড় পরিবর্তন! ৮ দফা থেকে কমে ২, কেন এমন সিদ্ধান্ত? জানাল নির্বাচন কমিশন -
মমতার মাস্টারস্ট্রোক! ভোট ঘোষণার ঠিক আগে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়াল রাজ্য, কত? জানুন -
বোরখা পরা ভোটারদের জন্য আলাদা চেকিং কাউন্টার? বাংলার ভোটে নতুন ভাবনা নির্বাচন কমিশনের, জানুন বিস্তারিত -
ব্রেকিং: অবশেষে ঘোষণা হল বাংলার ভোটের নির্ঘণ্ট! কবে, কত দফায় নির্বাচন? জানিয়ে দিল কমিশন -
৬০ লক্ষ নাম এখনও বিবেচনাধীন! তবু অসম্পূর্ণ তালিকা নিয়েই ভোট ঘোষণা? প্রশ্নের মুখে কমিশন -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা?












Click it and Unblock the Notifications