ভয়াবহ হামলা! হাসপাতালে বিস্ফোরণে মৃত্যু ৪০০, আহত ২৫০-র বেশি, পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ
পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে। তালিবান সরকারের দাবি যে, সোমবার অর্থাৎ গতকাল রাতে একটি বড় হাসপাতালে বিমান থেকে হামলা চালানো হয়। বিস্ফোরণটি হওয়ার পরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই হামলায় চিকিৎসক-সহ অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ২৫০-রও বেশি মানুষ আহত হয়েছেন।

আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে, রাত প্রায় ৯টার সময় ওই হামলাটি ঘটে। বিস্ফোরণটি হওয়ার পর হাসপাতালের একাধিক অংশে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল আগুন নেভানোর সাথে সাথে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ এবং আহতদের বের করার কাজ চালাচ্ছে।
দাবি করা হচ্ছে যে, এই হামলাটি আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম একটি বড় আক্রমণ। এর আগেও একবার ২০২১ সালে কাবুল এয়ারপোর্ট (Kabul International Airport)-এ আত্মঘাতী হামলায় ১৬৯ জন মানুষের মৃত্যু হয়েছিল।
গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং বিমান হামলার অভিযোগ সামনে আসছে। আফগানিস্তানের অভিযোগ যে, এর আগেও পাকিস্তানের যুদ্ধবিমান কান্দাহার বিমানবন্দর, কাবুলের কিছু এলাকা এবং সামরিক ঘাঁটিতেও এই হামলা চালিয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
-
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের










Click it and Unblock the Notifications