Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ITBP-তে প্রায় দুশো নিয়োগের বিজ্ঞপ্তি! আবেদনের শেষ তারিখ নভেম্বরেই

ITBP-তে প্রায় দুশো নিয়োগের বিজ্ঞপ্তি! আবেদনের শেষ তারিখ নভেম্বরেই

আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি। সেখানে প্রায় দুশোজনকে নিয়োগ করা হবে। প্রথমে এই নিয়োগ অস্থায়ী হলেও, পরে স্থায়ী করা হবে। আবেদনকারীদের এইমাসের মধ্যেই আবেদন করতে হবে।

 শূন্যপদ

শূন্যপদ

হেড কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ৫৮। অন্যদিকে কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ১২৮।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

হেড কনস্টেবলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও এই প্রার্থীদের মোটর মেকানিক ট্রেডে আইটিআই পাশ করতে হবে। এছাড়াও কোনও ওয়ার্কশপে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া যে বা যআঁরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
কনস্টেবলদের ক্ষেত্রে হতে হবে মাধ্যমিক পাশ। এক্ষেত্রেও নির্দিষেট ট্রেডে আইটিআই পাশ করতে হবে। সঙ্গে কোনও ওয়ার্কশপে তিন বছরের কাজের অভিজ্ঞতা।

 দৈহিক মাপজোক

দৈহিক মাপজোক

দুই ক্ষেত্রেই উচ্চতা ১৭০ গতে হবে। বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি আৎ ফুলিয়ে ৮৫ সেমি হতে হবে। দৈহিক সক্ষমতা, মাপজোক, শিক্ষা সংক্রান্ত নথি যাচাইয়ের পরে পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

 বয়সসীমা

বয়সসীমা

আবেদনকারীদের বয়সসীমা ২০২২-এর ২৭ নভেম্বর তারিখে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের এব্যাপারে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

 বেতন

বেতন

হেড কনস্টেবলদের বেতন সর্বোচ্চ ৮১ হাজার টাকা আর কনস্টেবলদের ক্ষেত্রে বেতন সর্বোচ্চ ৬৯ হাজার টাকা।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://recruitment.itbppolice.nic.in/-এ গিয়ে আবেদন করা যাবে। তবে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে এব্যাপারে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে। আবেদন করতে গেলে অনলাইনে ১০০ টাকা ফি জমা দিতে হবে। তবে তফশিলি প্রার্থী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি দিতে হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+