Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Post Payments Bank Recruitment: পশ্চিমবঙ্গে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ব্যাপক নিয়োগ

চাকরির বাজারে বড় খবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank) একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে। বিশেষ করে গ্রামীণ ডাক সেবক পদের জন্য এই নিয়োগ করা হবে। এর মাধ্যমে গোটা দেশে বিভিন্ন শাখাতে তৈরি শূন্

India Post Payments Bank Recruitment 2022: চাকরির বাজারে বড় খবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank) একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে। বিশেষ করে গ্রামীণ ডাক সেবক পদের জন্য এই নিয়োগ করা হবে। এর মাধ্যমে গোটা দেশে বিভিন্ন শাখাতে তৈরি শূন্যপদে নিয়োগ করা হবে।

আজ মঙ্গলবার থেকেই এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে

India Post Payments Bank-এর তরফে ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে বলা হয়েছে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আর তা করতে হলে এই লিঙ্কে - ippbonline.কম - ক্লিক করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। ছোট্ট ভুলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন। শুধু না, অন্য কোনও মাধ্যমে আবেদন করলে তা গ্রাহ্য নয় বলেও জানানো হয়েছে।

তা চলবে আগামী ২০ মে পর্যন্ত

তা চলবে আগামী ২০ মে পর্যন্ত

আজ ১০ মে থেকে এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর তা চলবে আগামী ২০ মে পর্যন্ত। ফলে এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে আবেদনকারীকে। জানা যাচ্ছে, বিভিন্ন আলাদা আলাদা রাজ্যে মোট ৬৫০টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গেও ৩৩টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে https://www.ippbonline.কম/documents/31498/132994/1652106270547.pdf- ক্লিক করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম স্নাতক পাশ করতেই হবে। এছাড়ও আবেদনকারীর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাথায় রাখতে হবে এই শূন্যপদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স নুন্যতম ২০ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে বেছে নেওয়া হবে-

কীভাবে বেছে নেওয়া হবে-

এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। জুন মাসে পরিক্ষার দিন ঘোষণা করা হবে। পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আর তা হবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার ১০ দিনের মধ্যে।

বেতন-

বেতন-

এই শূন্যপদে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি ভালো ভাবে পড়ে নিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+