পূর্ব ভারতের প্রথম যোগ-ন্যাচোরোপ্যাথি কলেজ-হাসপাতাল তৈরি হল বাংলায়! কীভাবে চিকিৎসা পাবেন এখানে
অনেক অর্থনৈতিক সমস্যা রয়েছে। কিন্ত্যু এরপরেও বাংলায় সরকার কাজ করছে। এমনকি পরিষেবার সঙ্গেও কোনও আপস করা হচ্ছে না। হাওড়ায় এমনটাই বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার বেলুড়ে এক অনুষ্ঠানে যোগ দেন। আর সেখানে এমনই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০১৯ সালের ২ মার্চ যোগা ন্যাচারোপাথি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ বছর পর এই কলেজে তৈরি হয়েছে। এখানে নিট উত্তীর্ণ ৫০টি সিটের মধ্যে ৪৬ জন ভর্তি হয়ে গিয়েছেন। এর থেকেই বোঝা যায় আগামী দিনে এখানে আরও বেশি চাহিদা থাকবে।

পূর্ব ভারতে এই ধরনের মেডিকেল কলেজ এটি প্রথম তৈরি হল। এই কলেজ আগামী দিন বিকল্প পরিষেবায় সারা পৃথিবীকে পথ দেখাবে। এখানে অবৈতনিক শিক্ষা দেওয়া হবে বলে জানান রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, ওই হাসপাতালে মোট ১২০টি বেডের মধ্যে ৬০টি পুরুষ এবং ৬০ জন মহিলাদের জন্য থাকছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তাঁর কথায়, আধুনিক ব্যবস্থাকে সামনে রেখে আয়ুষ পুরাতন বিজ্ঞানের উপর নির্ভর করে আয়ুর্বেদ, যোগা, ইউনানি, হোমিওপ্যাথি এইসব ব্যবস্থা এখানে রয়েছে। ইতিমধ্যে এখানে আয়ুর্বেদ চলছে। এখানে খুব ভাল সাড়া পাওয়া গিয়েছে।
অনেক অর্থনৈতিক সমস্যা নিয়ে এই সরকার কাজ করছে। তবে আমরা পরিষেবার সঙ্গে কোনও আপস করিনা। স্বাস্থ্য পরিষেবায় সম্পূর্ণ আইন তৈরি করা থেকে শুরু করে সব কিছু আমাদের অধিকার। অনেক সময় অনেকে এই ব্যাপারে হস্তক্ষেপ করে থাকে। এটা কাম্য নয়। যে সব অসুবিধার কথা উঠে আসবে তা দেখা হবে।
প্রসঙ্গত, পূর্ব ভারতে এই প্রথম বেলুড়ে চালু হল যোগ ও ন্যাচোরোপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। গত ২০১৯ সালের ২ মার্চ এই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রায় ৭০ কোটি টাকায় নির্মিত যোগা ও ন্যাচোরোপ্যাথি মেডিক্যাল কলেজ যোগশ্রীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বেলুড় স্টেশন সংলগ্ন বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের পাশেই গড়ে উঠেছে এই যোগ ও ন্যাচোরোপ্যাথি মেডিক্যাল কলেজ।
এই বছরেই কলেজে নীট এর মাধ্যমে ৪৬ জন ছাত্রছাত্রী বিএনওয়াইএস অর্থাৎ ব্যাচেলর অফ ন্যাচোরোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্সেস কোর্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এই কলেজে প্রতিবছর ৫০ জন করে ছাত্রছাত্রী এই কোর্স পড়ার জন্য ভর্তির সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে ১২০ জন রোগীর এখানে ভর্তি থেকে চিকিৎসার সুযোগও। এখানে ইতিমধ্যেই বহির্বিভাগে রোগীরা পরিষেবা পাচ্ছেন। এখন থেকে যোগ ও ন্যাচোরোপ্যাথি চিকিৎসার সবরকম সুযোগও মিলবে এখান থেকেই।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications