Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Career Tips : এয়ার হোস্টেস হতে গেলে কী করতে হয়? শারীরিক গঠন খুব প্রয়োজন এই পেশায়?

Career Tips : ভারত তৃতীয় সবথেকে বড় অ্যাভিয়েশন মার্কেট! সময়ের সঙ্গেই পরিধি বাড়ছে। অ্যাভিয়েশন ফিল্ডে যারা কেরিয়ার গড়তে চান তাদের কাছে দারুন একটা সুযোগ। নতুন প্রজন্ম আকাশে ওড়ার স্বপ্ন দেখে।

অনেকেই কেরিয়ার ( Career Tips) গড়তে চান পাইলট কিংবা এয়ার হোস্টেসে। কিন্তু কীভাবে এই ফিল্ডে কেরিয়ার তৈরি করা সম্ভব সে বিষয়ে অনেকেই জানেন না।

এয়ার হোস্টেস হতে গেলে কী করতে হয়?

বিশেষ করে এয়ার হোস্টেসের ফিজিক্যাল ক্রাইটেরিয়া এবং বেতনের বিষয়ে অনেকেরই কৌতূহল থাকে। আর সে জন্যেই এই প্রতিবেদন!

Career Tips : শিক্ষাগত যোগ্যতা

এয়ার হোস্টেস হওয়ার শিক্ষাগত যোগ্যতার কথা বললে, এর জন্য ইন্টারমিডিয়েটের পর অ্যাভিয়েশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে গ্র্যাজুয়েশন কোর্সের জন্যে প্রবেশিকা পরীক্ষা থাকে। সেটা আগে পাশ করতে হবে। এ ছাড়া এয়ার হোস্টেস ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণ নিতে হবে।

এছাড়াও এয়ার হোস্টেস ট্রেনিং কেবিন ক্রু, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স হসপিটালিটি, হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, এয়ারলাইন প্যাসেঞ্জার সার্ভিস ইত্যাদি বিষয়ে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স করা যেতে পারে।

Career Tips : শারীরিক গঠন খুবই গুরুত্বপূর্ণ

এয়ার হোস্টেস হতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক গঠন খুবই গুরুত্বপূর্ণ। ১৭ থেকে ২৬ বছরটা খুবই গুরুত্বপূর্ণ এয়ার হোস্টেস হওয়ার ক্ষেত্রে। লম্বা হওয়াও খুবই প্রয়োজন। পাঁচ ফুটের উপরে লম্বা হওয়াটা খুবই প্রয়োজন। সঙ্গে ফিজিক্যাল ফিট হওয়াটাও খুবই প্রয়োজন। অবিবাহিতদের প্রাধান্য এই পেশায় অনেক বেশি থাকে।

Career Tips : আই ভিসন ঠিক থাকা প্রয়োজন

ফিটনেট পরীক্ষার সময় চোখের পরীক্ষাও দিতে হয় আবেদনকারীকে। আবেদনকারীর সর্বনিম্ন দৃষ্টিশক্তি 6/9 হতে হবে। দুর্বল দৃষ্টিশক্তি সম্পন্ন মেয়েদের এই চাকরির জন্য আবেদন করা উচিত নয়। তবে মাথায় রাখতে হবে শরীরে যাতে কোনও ট্যাটু কিংবা পিয়ার্সিং না থাকে। তাহলে প্রথমেই কিন্তু বাতিল হয়ে যেতে হবে।

Career Tips : ভাষাতে দক্ষতা থাকতে হবে

ভাষাতে দক্ষতা থাকাটা খুবই জরুরি। ইংরেজি ভাষাতে ভালো দক্ষ হতে হবে। এছাড়াও আরও ভাষাতে কথা বলতে জানতে হবে আবেদনকারীকে।

Career Tips : বেতন কত টাকা পাওয়া যায়

চার থেকে নয় বছরের অভিজ্ঞতা সহ একজন এয়ার হোস্টেস বার্ষিক গড়ে ৪৪,২১,১০০ টাকা আয় করেন। শুধু তাই নয়, অভিজ্ঞতা যত বাড়বে তত আয় বাড়বে। ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা সহ একজন সিনিয়র এয়ার হোস্টেসের গড় বেতন ৭,৩৫,২০০ টাকা।

অন্যদিকে ২০ বছরের বেশি অভিজ্ঞতা সহ একজন এয়ার হোস্টেসের গড় বেতন ৮৪,২৩,৩০০ টাকা হবেই। কিছু কিছু সংস্থা এর থেকেও বেশি বেতন দিয়ে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+