আপনি স্নাতক পাস? ২০ হাজার চাকরি দেবে ইনফোসিস, কারা সুযোগ পাবেন? জানুন বিস্তারিত
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কেন্দ্রিক পরিষেবায় জোর দেওয়ার জন্য এবার বড় নিয়োগের পথে হাঁটছে ইনফোসিস (Infosys)। বিশ্ব অর্থনৈতিক মঞ্চ (World Economic Forum)-এর ডাভোস (Davos) সম্মেলনের ফাঁকে সংস্থার সিইও সলিল পারেখ (Salil Parekh) জানিয়েছেন যে, ২০২৭ অর্থবর্ষে ২০ হাজার কলেজ গ্র্যাজুয়েট নিয়োগ করার পরিকল্পনা রয়েছে ইনফোসিসের।

পারেখ বলেন যে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং এই বিষয়টি ইতিমধ্যেই সংস্থার নিয়োগ পরিকল্পনার অংশ। তাঁর কথায়, AI ঘিরে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে, আর ঠিক সেই কারণেই পরিষেবার কাঠামো নতুন করে সাজানো হচ্ছে।
ইতিমধ্যেই চলতি অর্থবর্ষের প্রতি তিন মাস অন্তর ইনফোসিস ১৮ হাজার নতুন গ্র্যাজুয়েট নিয়োগ করেছে। শেষ ত্রৈমাসিকে সংস্থার মোট কর্মীসংখ্যা ৫ হাজারেরও বেশি বেড়েছে। সংস্থাটি আশা করছে যে, ২০২৬ অর্থবর্ষ শেষ হওয়ার আগেই মোট ২০ হাজার নতুন গ্র্যাজুয়েট নিয়োগ সম্পন্ন হবে।
সলিল পারেখ জানিয়েছেন যে, AI-এর কারণে পুরনো ধরনের কিছু কাজের চাপ কমলেও নতুন ক্ষেত্র থেকে বেশি কাজের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস এবং পুরনো সফটওয়্যার সিস্টেম আধুনিক করার ক্ষেত্রে AI এজেন্টের ব্যবহার বাড়ছে।
তিনি আরও বলেন যে, অনেক সংস্থাই এখন আর শুধু পরীক্ষামূলক প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। বাস্তবে বড় পরিসরে AI প্রকল্প চালু হচ্ছে। বিশেষ করে আর্থিক পরিষেবা খাতে একাদিক বড় ক্লায়েন্টের জন্য ইনফোসিস এখন AI পার্টনার হিসেবে কাজ করছে।
AI ব্যবহারের ফলে ভবিষ্যতে প্রজেক্টের দাম নির্ধারণেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পারেখ। যদিও এই মুহূর্তে তা প্রাথমিক স্তরে রয়েছে। সেইসঙ্গে, তিনি জানিয়েছেন যে, আমেরিকার বড় সংস্থাগুলির প্রযুক্তি খাতে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। যা আগামী দিনে আইটি পরিষেবা সংস্থাগুলির জন্য ইতিবাচক হতে পারে।
অর্থাৎ AI-কেন্দ্রিক কৌশলকে সামনে রেখে নিয়োগ এবং পরিষেবা দু'দিকেই নতুন রাস্তায় হাঁটছে ইনফোসিস।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications