'সবার জন্য ঘর'! মোদীর স্বপ্নের প্রকল্প এগিয়েছে কতদূর, দেখুন পরিসংখ্যান
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক কী অবস্থায় রয়েছে, আসুন চোখ ফেরানো যাক।
২০২২ সালের মধ্যে সকলের জন্য বাড়ি তৈরির পরিকল্পনা সার্থক করতে লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও আবাস যোজনা নিয়ে নানা আলোচনায় নিজের মনের কথা জানিয়েছেন। ঠিক কী অবস্থায় রয়েছে এই প্রকল্পগুলি, আসুন চোখ ফেরানো যাক।

গত তিন বছরে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫১ লক্ষ ঘরের মঞ্জুরি দিয়েছে। যার মধ্যে বহু ঘর একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে। ৮ লক্ষ বাড়ি তৈরি হয়ে গিয়েছে। ৮ লক্ষ বাড়ি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। গত মাসে আরও ৬ লক্ষ ২৮ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যা মধ্যবিত্তদের উপকৃত করবে।
রাজ্যের কথা ধরলে উত্তরপ্রদেশের মানুষ সবচেয়ে বেশি উপকার পেয়েছেন। সেরাজ্যে ২ লক্ষ ৩৪ হাজার ৮৭৯টি বাড়ি মঞ্জুর হয়েছে। তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে ১ লক্ষ ৪০ হাজার ৫৫৯টি বাড়ি মঞ্জুর হয়েছে।
মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা মোতাবেক ৭৪, ৬৩১টি বাড়ি, বিহারে ৫০, ০১৭টি বাড়ি, ছত্তিশগড়ে ৩০, ৩৭১টি বাড়ি, গুজরাতে ২৯, ১৮৫টি বাড়ি মঞ্জুর হয়েছে। মহারাষ্ট্রে ২২, ২৬৫টি বাড়ি, তামিলনাড়ুতে ২০, ৭৯৪টি বাড়ি, ওড়িশায় ১৩, ৪২১টি বাড়ি, ত্রিপুরায় ৯৭৭৮টি বাড়ি ও মনিপুরে ২৫৮৮টি বাড়ি তৈরির জন্য টাকা মঞ্জুর হয়েছে।
কেরলে সম্প্রতি ভয়ঙ্কর বন্যা হয়েছে। ফলে সেরাজ্যের জন্য আলাদা পরিকল্পনা করা হয়েছে। যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও কেন্দ্র-রাজ্য ভেবেছে।
-
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications