Fact Check: ৪ জুনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই! রাহুল গান্ধীর ভাইরাল ভিডিও'র আসল সত্যতা জানুন
Fact Check: সম্প্রতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, আগামী ৪ জুনের পর প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীই (Narendra Modi) ক্ষমতা ফিরবে। যা সম্পূর্ণ ভুয়ো (Fact Check) এবং ডিজিটাল বিভিন্ন কৌশলকে (digitally edited) ব্যবহার করে ওই ভুয়ো ভিডিও তৈরি করে ব্যবহার করা হচ্ছে বলে দাবি বুম লাইভের।
ওই সংবাদমাধ্যমের দাবি, ভাইরাল হওয়া ভিডিওতে রাহুল গান্ধী আদতে বলছেন, মোদী প্রধানমন্ত্রী পদে বহাল থাকবে না। কিন্তু সেই বক্তব্যকে বিকৃত করা হয়েছে। এবং একাধিক জায়গাকে এডিট করে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে বুম লাইভে। মূলত 'ফ্যাক্ট চেক' করে থাকে এই সংবাদমাধ্যম। আর তারাই ভাইরাল হওয়া ভিডিও'র বিভিন্ন খুঁটিনাটি যাচাই করে স্পষ্ট জানিয়েছে যে, সেটি ভুয়ো। রাহুল গান্ধী এমন কথা বলেননি।

Fact Check: ভুয়ো ভিডিওতে কী বলছেন রাহুল গান্ধী?
डूबती हुई BJP और नरेंद्र मोदी की फेक न्यूज फैक्ट्री को अब फेक वीडियो का ही सहारा है।
— Congress (@INCIndia) May 15, 2024
आदतन राहुल गांधी जी के भाषण को कांट-छांटकर झूठा वीडियो बनाया और फिर रंगे हाथों पकड़े गए।
आप खुद देख लें 👇 pic.twitter.com/ktnZKqJl5h
ভাইরাল হওয়া ভিডিওটিতে হিন্দিতে রাহুল গান্ধী বলছেন, ভারতের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী। এমনকি ৪ জুনের পরেও তা থাকবেন বলেও মন্তব্য করতে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, 'আমাদের যা প্রচেষ্টা করার ছিল, আমরা তা করেছি। উত্তরপ্রদেশে আমাদের জোট একটি আসনও পাবে না'। এমন বক্তব্যও রাহুল গান্ধীর মুখে বসানো হয়েছে। শেষে ইংরেজিতে গুড বাই-থ্যাঙ্ক ইউ বলতে শোনা যাচ্ছে।
ভুয়ো ভিডিওটি ইনস্টাগ্রামে @kattar_log_only নামে একটি হ্যান্ডেলে একেবারে হিন্দি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ব্রেকিং নিউজ...আজকের! কংগ্রেসের বড় নেতা রাহুল গান্ধী আগামী ৪ জুনের একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। আর তা নিজেই শুনুন। মূলত সেই অ্যাকাউন্ট থেকেই ভাইরাল হয় ওই ভিডিও।
বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচন চলছে। সাত দফা নির্বাচনের মধ্যে চতুর্থ দফার নির্বাচন হয়ে গিয়েছে। আগামী চার জুন ফলাফল প্রকাশ হবে। আর তার আগে রাহুল গান্ধীর ফেক ভিডিও ঘিরে বিতর্ক। তবে শুধু রাহুল গান্ধী নন, ফেক ভিডিও' ছড়ানো হয়েছে অমিত শাহের। এমনকি বাংলায় অধীর চৌধুরীর বক্তব্যকেও বিকৃত করে ভাইরাল করা হয়েছে। ডিজিটাল যুগে এটাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
'Sakthi Collective' এর উদ্যোগে প্রকাশিত

Fact Check
দাবি
Rahul Gandhi didn't say that Modi will come to power again
সিদ্ধান্ত
Rahul Gandhi said, Narendra Modi will not be in Prime Minister's post after 4th June. That video is getting edited and spreading.
রেটিং
-
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications