জেলায় দলের অবস্থা হতে পারে পুরুলিয়া-ঝাড়গ্রামের মতো! কেন এমন সতর্কবার্তা এই তৃণমূল নেতার
এখনও সময় আছে, শুধরে নাও। না হলে অবস্থা হতে পারে ঝাড়গ্রাম কিংবা পুরুলিয়ার মতো। দলের কর্মীদের উদ্দেশে এমনটাই বার্তা দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা।
এখনও সময় আছে, শুধরে নাও। না হলে অবস্থা হতে পারে ঝাড়গ্রাম কিংবা পুরুলিয়ার মতো। দলের কর্মীদের উদ্দেশে এমনটাই বার্তা দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা।

দলীয় কর্মীদের রেজ্জাক মোল্লা বলেন, পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় প্রায় আঠারোশোজন নির্দল প্রার্থী হয়েছিল। এই নির্দলদের পিছনে কারা আছে তা চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের জনসংযোগ বাড়াতে ভাঙড়ের কাঠালিয়ায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে সেখানে গিয়েও অস্বস্তির সম্মুখীন হন রেজ্জাক মোল্লা। কেননা স্থানীয় নেতাদের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তোলেন সেখানে থাকা কর্মী-সমর্থকরা। এলাকার বিধায়ক অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications