Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Business Idea: পকেটে ১৫০০ টাকা থাকলেই চলবে, এই সব ব্যবসায় অনায়াসে করতে পারেন আয়

Business Idea: কারও অধীনে চাকরি করতে আর কতদিন ভাল লাগে? স্বাধীনভাবে ব্যবসা করতে সবাই চান। তবে ব্যবসার করার জন্য পুঁজি দরকার হয়। আরও বেশি দরকার হয়, দক্ষতা ও সাহসিকতা। ইচ্ছা থাকলে উপায় হয়, খুব বেশি পুঁজি না থাকলেও চলে।

এমনকী পকেটে মাত্র ২ হাজার টাকাও যথেষ্ট হতে পারে। খুব কম সরঞ্জাম দিয়েই নেমে পড়তে পারেন ব্যবসায় (Business Idea) ।

Business Idea

Business Idea: ইউটিউব ভিডিও

ভিডিও কনটেন্ট তৈরি করে এখন অনেকেই ব্যবসা করছেন। সঠিকভাবে কাজ করলে, পরিকল্পনা ঠিক থাকলে লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। এই ব্যবসার জন্য অধিক বিনিয়োগের প্রয়োজন নেই। পকেটে কিছু টাকা থাকলেই এই কাজ শুরু করা যায়। পরে কাজের প্রয়োজনে বিনিয়োগ বাড়ানো যেতে পারে।

এই ব্যবসার জন্য আপনার কিছু আইডিয়া থাকতে হবে, অর্থাৎ কোন বিষয়ে কনটেন্ট বানাবেন, সেটা ঠিক করতে হবে। তারপর একটি ক্যামেরা প্রয়োজন, যেটার জন্য আপনার মোবাইলই যথেষ্ট। লাগবে একটি আলো, রিং লাইট হলে ভাল হয়, যার সামনে বসে আপনি কথা বলতে পারবেন।

Business Idea: শেখাতে পারেন যোগ ব্যায়াম বা নাচ

অনেকেই ছোট থেকে যোগব্যায়াম বা নাচ শিখে থাকেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চর্চা কমে যায়। তবে বাঁধা ধরা চাকরি করতে না ইচ্ছা করলে সেই পুরনো অভ্যাসগুলো আরও একবার ঝালিয়ে নিতে পারেন। প্রায় কোনও বিনিয়োগ ছাড়াই টাকা রোজগার করতে পারবেন।

শিশুদের নাচ শেখাতে বা যোগব্যায়াম শেখাতে তো বিশেষ খরচ নেই। একটা ছোট জায়গা প্রয়োজন প্রথমে। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকলে তারপর বড় জায়গার কথা ভাববেন। টাকা রোজগার হতে থাকলে তারপর বিনিয়োগ বাড়াবেন।

Business Idea: Web ডিজাইনিং

সময় বদলাচ্ছে। ছোট হোক কিংবা বড়। সবাই ওয়েবসাইট খুলছে। কেউ তা খুলে ব্যবসা করছেন কেউ আবার সংস্থার পরিচিতি হিসাবে ওয়েবসাইট খোলেন। ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। আর এই কাজে আপনি যদি পারদর্শী হন তাহলে Web ডিজাইনিংয়ের কাজ শুরু করতেই পারেন।

বাড়িতে বসে এই কাজ করা যায়। বহু সংস্থা ফ্রিলান্সে এই কাজ করায়। আর সেই কাজ করে মাসে মোটা অঙ্কের রোজগার করতে পারেন। এই কাজে ২০০০ টাকা বিনিয়োগ করে করা যেতে পারে।

বলে রাখা প্রয়োজন, ২০০০ টাকার নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। ২০০০ টাকার অঙ্ক বোঝাতে এই সংখ্যার উল্লেখ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+