Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bank Account Closure: ১ জানুয়ারি থেকেই বন্ধ তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, RBI-এর নতুন নিয়ম না জানলে বিপদ

Bank Accounts Closed: বুধবার পয়লা জানুয়ারি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বড় বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। যার জেরে বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নতুন বছরের শুরুতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোয়াতে পারেন কোটি কোটি গ্রাহক। তাই দেরি না করে অবিলম্বে নিজের অ্যাকাউন্ট বাঁচাতে আরবিআইয়ের নতুন গাইডলাইন জানা প্রয়োজন।

ব্যাঙ্কিং সিস্টেমে আরও সুরক্ষা বৃদ্ধি করতেই এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২৫ এর ১ জানুয়ারি থেকে দেশের কোটি কোটি গ্রাহকের তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হবে। যে অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয়, দীর্ঘদিন কোনও লেনদেন হয়নি, সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

rbi

প্রথমত ডরম্যাট অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২ বছর বা তার বেশিদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে এমন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বুধবার থেকে। এধরনের অ্যাকাউন্টগুলি হ্যাকারদের জন্য টাকা হাতিয়ে নেওয়ার মোক্ষম অস্ত্র।

১২ মাস কোনও লেনদেন না হয়ে থাকলে সেই অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে। আপনার যদি এধরনের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তা পুনরায় অ্যাক্টিভেট করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত ঝুঁকি কমাতে উক্ত পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের (Zero Balance Account) ক্ষেত্রেও নিয়ম লাগু করবে আরবিআই। বহুদিন ধরে যেসমস্ত অ্যাকাউন্টে আমানতের পরিমাণ শূন্য রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। এই সমস্ত অ্যাকাউন্টগুলি ব্যবহার করে আর্থিক প্রতারণার ফাঁদ পাতা হয়।

ব্যাঙ্কের সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্টের গ্রাহকরা (Account Holders) যোগাযোগই রাখেন না, তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ১ জানুয়ারি থেকে। কেওয়াইসির উপর জোর আরোপ করতেও অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের।

তাহলে অ্যাকাউন্ট বাঁচাতে কী করবেন? অবিলম্বে কেওয়াইসি পূরণ করতে হবে অ্যাকাউন্ট সক্রিয় করতে হলে। অনলাইনে আপনার সমস্ত তথ্য আপডেট করাতে ব্যাঙ্কেও ছুটতে হতে পারে। অ্যাকাউন্ট যাতে নিষ্ক্রিয় তকমা না পায়, তাতে নূন্যতম লেনদেন করে নিতে হবে। বৈধ পরিচয়পত্র যেমন আধার ও প্যান কার্ডের তথ্য এবং ঠিকানা আপডেট করতে হবে প্রয়োজনে ব্যাঙ্কে গিয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+