Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতায় লঞ্চ করল বহু প্রতীক্ষিত ‘Tesseract'! F77 MACH 2 এবং F77 SuperStreet-ও

Best Electric Scooter Kolkata: ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার এবং বাইকের চাহিদা বাড়ছে। বিভিন্ন ধরনের রেঞ্জের ই-ভেইক্যাল বিক্রি হচ্ছে দেশের বাজারে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে Ultraviolette তাদের অন্যতম অ্যাডভান্সড ইলেকট্রিক স্কুটার (Unveils World's Most Advanced Electric Scooter) 'Tesseract' কলকাতায় লঞ্চ করল। একই সঙ্গে সংস্থার বহু প্রতীক্ষিত F77 MACH 2 এবং F77 SuperStreet ও ভারতের বাজারে লঞ্চ করেছে।

এই দুই স্কুটার সংস্থার অন্যতম আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ই-ভেইক্যাল (Best Electric Scooter Kolkata) । দেশের অন্যতম ১৩ টি শহরে দাপিয়ে ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে Ultraviolette। সংস্থার একাধিক ইলেকট্রিক ভেইক্যালের বিক্রি নজর কেড়েছে। এবার কলকাতার ক্রেতারাও এবার আলট্রাভায়োলেটের প্রযুক্তিগতভাবে উন্নত এবং আধুনিক দুই চাকার গাড়ির অভিজ্ঞতা পাবেন।

Best Electric Scooter Kolkata

শুধু তাই নয়, সংস্থার অত্যাধুনিক প্রোডাক্ট সম্ভারও কলকাতায় এখন থেকে পাওয়া যাবে বলেও এক বার্তায় জানানো হয়েছে। ওই বার্তা অনুযায়ী, Ultraviolette কলকাতাকে বিশেষ নজর দিয়েছে। বিশেষ করে ক্রেতারা যাতে সার্ভিস সহ বিভিন্ন সুযোগ সুবিধা পান সেজন্য অত্যাধুনিক এক্সপিরিয়েন্স সেন্টারও গড়ে তুলেছে দেশের এই ইলেকট্রিক ভেইক্যাল নির্মাতা সংস্থা। সেখানে কলকাতা এবং সংলগ্ন এলাকার ক্রেতারা দারুন একটা অভিজ্ঞতা পাবে বলে দাবি।

Best Electric Scooter Kolkata: ডিজাইন F77 Mach 2 এর মতোই

F77 SuperStreet ডিজাইন একেবারে F77 Mach 2 এর মতোই। এতে LED হেডলাইট, বড় সাইড প্যানেল দেওয়া হয়েছে যা F77 SuperStreet লুককে আরও বাড়িয়ে তুলেছে। নয়া হ্যান্ডেলবার সেটআপের কারণে রাইড এতে আরও আরামদায়ক হবে। এছাড়াও F77 SuperStreet এ 10.3kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এটিতে একটি 30kW মোটর রয়েছে, যা সর্বোচ্চ 155kmph গতি দেয়। সর্বোচ্চ ৩২৩ কিমি রেঞ্জ সহ, এই ইলেকট্রিক ভেইক্যাল দারুণ একটা রাইডের অভিজ্ঞতা দেবে।

Best Electric Scooter Kolkata: সংস্থার বিক্রিত বাইক

77 Mach 2 সংস্থার অন্যতম ইলেকট্রিক ভেইক্যালগুলির মধ্যে একটি। যা কিনা 40.2 hp এবং 100 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। শুধু তাই নয়, মাত্র 2.8 সেকেন্ডে Ultraviolette এর 77 Mach 2 ইলেকট্রিক স্কুটারটি 0 থেকে 60 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। এতে 10.3 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সবথেকে বড় ব্যাপার একবার চার্জ দিলে এই স্কুটারটি 323 কিমি পর্যন্ত ছুটতে পারবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+