Tax on Interest Income: সেভিংস হোক কিংবা FD, সবেতেই সুদের ওপরে আয়কর! কীভাবে কর মুক্ত হওয়া যাবে
Tax on Interest Income: যেভাবে মোট আয়ের ওপরে কর ধার্য হয়, ঠিক সেইভাবে সুদের আয়ের ওপরেও কর ধার্য করা হয়। দেশের কোটি কোটি মানুষ, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, আরডি, বন্ড এবং পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন। এই বিনিয়োগ থেকে অর্জিত সুদ করের অধীনে আসে।
অনেক করদাতাই এব্যাপারে সচেতন নন। তারা রিটার্নেও এইসব ক্ষেত্রে থেকে হওয়া আয় দেখান না। একবার দেখে নেওয়া যাক কীভাবে সুদের আয়ে কর নেওয়া হয়।

আয়কর আইনের 80TTA-এর অধীনে একটি আর্থিক বছরে একটি কিংবা একাধিক সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া ১০ হাজার টাকা পর্যন্ত সুদ করমুক্ত। এই কর ছাড় ষাট বছরের কম বয়সীদের জন্য এবং হিন্দু অবিভক্ত পরিবারের জন্য। অর্থাৎ এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের সুদ ১০ হাজার টাকার বেশি হলে সেই টাকার ওপরে কর ধার্য করা হয়।
যে কোনও করদাতাকেই আইটিআর-এ অন্য উৎস থেকে আয়-এর অধীনে কোনও আর্থিক বছরের সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া সুদের পরিমাণ দেখাতে হয়। এই সুদ মোট আয়ের সঙ্গে যুক্ত করে ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী কর দিতে হয়।
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে পাওয়া সুদও সম্পূর্ণ রূপে করযোগ্য। এছাড়াও আরডি, কিষাণ বিকাশ পত্র, জাতীয় সঞ্চয় শংসাপত্র অর্থাৎ এনএসসির মতো স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে প্রাপ্ত সুদও করযোগ্য। তা ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে একইভাবে ছাড় পাওয়া যায় ১০ হাজার টাকা পর্যন্ত।
তবে প্রবীণ নাগরিকরা অর্থাৎ ষাট বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এইসব ক্ষেত্র থেকে অর্জিত সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের দাবি করতে পারেন। এক্ষেত্রে আইটিআর-এ সুদ দেখাতে হবে এবং তা 80TTB-এর অধীনে কাটা যাবে। উল্লেখ করা প্রয়োজন ষাট বছরের কম বয়সীরা 80TTB-এর অধীনে কর ছাড়ের সুবিধা পান না।
যদি এফডির সুদ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে উৎস থেকে ১০ শতাংশ হারে কর কাটা হয়। ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই সীমা ৪০ হাজার এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সীমা ৫০ হাজার। এই কর কাটা আটকাতে হলে 15G (৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে) এবং 15H (৬০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে) ফাইল করতে হবে।
প্রবীণ নাগরিকদের মধ্যে জনপ্রিয় থাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রাপ্ত সুদও করযুক্ত। অন্যদিকে, পিপিএফ হল এমন একটি সেভিংস স্কিম যেখানে সুদ ও ম্যাচিওরিটিতে প্রাপ্ত অর্থ সম্পূর্ণরূপে করমুক্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications