Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tata Nexon iCNG Launch: আরও বেশি শক্তিশালী ইঞ্জিন, গ্যাসে ছুটবে এই গাড়ি! দাম মাত্র...

Tata Nexon iCNG Launch: CNG সেকশনে নিজেদের জায়গা শক্ত করছে Tata Motors। সংস্থার জনপ্রিয় মডেলগুলি ধীরে ধীরে পেট্রোল, ডিজেলের পর ইলেকট্রিক এবং CNG মডেলে লঞ্চ করেছে। এর মধ্যেই সবথেকে সুরক্ষিত SUV Tata Nexon এর iCNG ভেরিয়েন্ট ভারতীয় বাজারে লঞ্চ করেছে। Tata Nexon সিএনজি ছাড়াও সংস্থা Nexon EV গাড়িটিকেও আপডেট করেছে Tata Motors। এই ইলেকট্রিক গাড়িটি আগের তুলনায় এখন সম্পূর্ণ চার্জে অনেক লম্বা ড্রাইভিং রেঞ্জ দেবে।

6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে এই SUV-তে 1.2 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 100Hp পাওয়ার এবং 170Nm টর্ক জেনারেট তৈরি করে। 2024 Tata Nexon iCNG Mileage চমকে দেওয়ার মতো। এই SUV এক কিলোগ্রামে ২৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ অফার করে।

tata nexon

  • Tata Nexon CNG Features

একেবারে কমপ্যাক্ট একটি SUV। এতে ডুয়েল সিলিন্ডার টেকনোলজি দেওয়া হয়েছে। সিএনজি সিলিন্ডার থাকা সত্বেও 321 লিটার বুট স্পেস দেওয়া হয়েছে। অন্যতম সুত্রক্ষিত এই গাড়িতে 6 এয়ারব্যাগ এবং ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রামে মতো একাধিক সুরক্ষিত ফিচার দেওয়া হয়েছে। CNG মডেলের গাড়িটিতে লম্বা প্যানারেমিক সানরুফ, নেভিগেশন ডিসপ্লের সঙ্গে 10.25 ইঞ্চির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো আধুনিক ফিচার দেওয়া হয়েছে।

  • Tata Nexon iCNG Price in India

Tata Motors-এর এই SUV-এর CNG ভেরিয়েন্টের দাম 8 লক্ষ 99 হাজার টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। Nexon এর iCNG এর টপ ভেরিয়েন্টের দাম পড়বে ১৪ লাখ ৫৯ হাজার টাকা।

  • 2024 Tata Nexon EV: এক নজরে আপডেট?

Tata Nexon EVতে এখন থেকে 45kWh এর মতো বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে এই গাড়ি 489 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। এই গাড়ির রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ হবে 350 থেকে 370 কিলোমিটার। এই ইলেকট্রিক SUV-এর নতুন ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 13.99 লক্ষ টাকা থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+