Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের সব থেকে ভাল নিয়োগকর্তা রিলায়েন্স! বিশ্বের সেরা ২০-র তালিকাতেও মুকেশ আম্বানির সংস্থা

ভারতের সব থেকে ভাল নিয়োগকর্তা রিলায়েন্স! বিশ্বের সেরা ২০-র তালিকাতেও মুকেশ আম্বানির সংস্থা

মাথার চুল থেকে পাতা, বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত মুকেশ আম্বানির রিলায়েন্স। সংবাদ মাধ্যমের ব্যবসার সঙ্গেও যুক্ত তারা। রাজস্ব, মুনাফা আর বাজার মূল্যের দিক থেকেও দেশের সব থেকে বড় কোম্পানি হল রিলায়েন্স। ফোর্বসের তরফে ওয়ার্ল্ড. বেস্ট এমপ্লয়ার্স-এর র‍্যাঙ্কে রিলায়েন্স যেমন ভারত সেরা, অন্যদিকে তারা বিশ্বের প্রথম কুড়ির তালিকাতেও জায়গা করে নিয়েছে।

শীর্ষের বেশিরভাগ স্থানই আমেরিকার সংস্থার

শীর্ষের বেশিরভাগ স্থানই আমেরিকার সংস্থার

ফোর্বসের প্রকাশিত তালিকায় ২ থেকে ১২ তম জায়গা দখল করে রয়েছে আমেরিকার বিভিন্ন সংস্থা। এরপরে ১৩ তম স্থানে রয়েছে জার্মানির গাড়ি নির্মাতা সংস্থা বিএমডব্লু। বিশ্বের বৃহত্তম অনলাইন সংস্থা আমাজন ১৪ তম স্থানে, ফ্রান্সের সংস্থা ডেকাথলন রয়েছে ১৫ তম স্থানে।
বিশ্বের সেরার তালিকায় শুরুতেই ছিল দক্ষিণ কোরিয়ার সামসাং, তারপরেই ছিল মাইক্রোসফট, আইবিএম, অ্যালফাবেট এবং আপেল।

 মার্সিডিজ-কোকাকোলার ওপরে রিলায়েন্স

মার্সিডিজ-কোকাকোলার ওপরে রিলায়েন্স

তেল, টেলিকম থেকে খুচরো বিক্রির সংস্থা রিলায়েন্সের প্রায় দুলক্ষ ৩০ হাজার কর্মী রয়েছে। যারা ভারতের মধ্যে প্রথম। অন্যদিকে বিশ্বের ২০ তম স্থান দখল করা রিলায়েন্স জার্মানির মার্সিডিজ বেঞ্জ, আমেরিকার কোকাকোলা, জাপানের হোন্ডা এবং ইয়ামাহা এবং সোদি আরবের আরামকোর ওপরে রয়েছে।

বিশ্বে বিভিন্ন ভারতীয় কোম্পানির স্থান

বিশ্বে বিভিন্ন ভারতীয় কোম্পানির স্থান

রিলায়েন্স বিশ্বে ২০ তম স্থান অধিকার করলেও, আর কোনও ভারতীয় কোম্পানি প্রথম ১০০-র মধ্যে জায়গা করে নিতে পারেনি। এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে ১৩৭ তম স্থানে। বাজাজ রয়েছে ১৭৩ তম স্থানে, আদিত্য বিড়লা গ্রুপ ২৪০, হিরো মোটোকপ ৩৩৩, লার্সেন অ্যান্ত ট্যুবরো ৩৫৪, আইসিআইসিআই ব্যাঙ্ক ৩৬৫, এইচসিএল টেকনোলজিস ৪৫৫, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪৯৯, আদানি এন্টারপ্রাইসেস ৫৪৭, ইনফোসিস ৬৬৮ তম স্থানে রয়েছে।

কর্মীরাই বাছাই করেছেন

কর্মীরাই বাছাই করেছেন

ফোর্বস এনিয়ে ষষ্ঠবার বিশ্বের সেরা নিয়োগকর্তার খোঁজ করল। বেশি বেতন, অধিক সুবিধা, অগ্রগতির সুযোগ এবং কর্মজীবনের ভারসাম্যের পাশাপাশি শীর্ষ আধিকারিকদের নজরদারিও এই সমীক্ষায় রাখা হয়েছিল। ফোর্বসের তরফে আরও বলা হয়েছে, তাদের গবেষণাকারী সংস্থা স্ট্যাটিস্তা এব্যাপারে সাহায্য করেছে। তারা প্রায় ৫৭ দেশে বিভিন্ন সংস্থার প্রায় দেড় লক্ষ পুরো এবং আংশিক সময়ের কর্মী কর্পোরেট ইমপ্যাক্ট, ইমেজ, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি এবং সোশ্যাল রেসপনসিবিলিটির ওপরে তাঁদের মতামত রেখেছেন।
এই সমীক্ষায় অংশগ্রহণকারীরা নিয়োগকর্তার ইতিবাচক কিংবা নেতিবাচক মূল্যায়ম করেছেন। তার ওপর নির্ভর করেই সমীক্ষার রিপোর্ট তৈরি করেছে ফোর্বস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+