Car Discount Offer: ৬৮ হাজার টাকার ছাড়! অনেকটাই সস্তা হল Maruti-এর এই গাড়িগুলি
Car Discount Offer: শেষ হচ্ছে পিতৃপক্ষের! রাত পোহালেই দেবীপক্ষের সূচনা। আর এর মধ্যে দিয়েই শুরু হচ্ছে উৎসবের মাস। বিশেষ করে নবরাত্রি কিংবা দিওয়ালীর সময় গাড়ি বিক্রি অনেকটাই বেড়ে যায়। আর এবারেও এমনটাই হবে বলে মনে করা হচ্ছে।
আর সেদিকে তাকিয়েই একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা গাড়ির উপর বড়সড় ডিসকাউন্ট (Car Discount Offer) ঘোষণা করেছে। আর সেই তালিকায় রয়েছে দেশের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki। এক ধাক্কায় ৬৮ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করা হয়েছে।

এছাড়াও রয়েছে কর্পোরেট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস তো আছে। Maruti Suzuki কোন গাড়িতে কত টাকা ডিসকাউন্ট (Car Discount Offer) দিচ্ছে জেনে নেওয়া যাক-
- Car Discount Offer: Maruti Alto K10
মারুতির সবথেকে সস্তা এবং বাজেট কার Maruti Alto এর K10। সংস্থা এই গাড়ির উপর ৬৮ হাজার টাকার ডিসকাউন্ট (Car Discount Offer) দিচ্ছে। Maruti Alto K10 এর পেট্রোল ভেরিয়েন্টের উপর ৫৩ হাজার টাকা ছাড় দিচ্ছে। তবে সিএনজি ভেরিয়েন্ট কিনতে চাইলে ৬৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন।
- Car Discount Offer: Maruti Brezza
Maruti এর কমপ্যাক্ট এসইউভি Brezza এর পেট্রোল ভেরিয়েন্টের উপর সংস্থা ৪৫ হাজার টাকা ডিসকাউন্ট (Car Discount Offer) দিচ্ছে। গাড়িটির সিএনজি ভেরিয়েন্টের উপর ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। Maruti এর সবথেকে সেলিং গাড়িগুলির মধ্যে একটি Brezza।
- Car Discount Offer: Maruti S-Presso
Maruti এর মাইক্রো এসইউভি স্টাইলের গাড়ি S-Presso। এই গাড়িটির উপরেও সংস্থা দারুণ ডিসকাউন্ট (Car Discount Offer) অফার করেছে। Maruti S-Presso গাড়িটির পেট্রোল ভেরিয়েন্টের উপর ৫১ হাজার টাকা এবং সিএনজি ভেরিয়েন্টে ৬৮ হাজার টাকা ডিসকাউন্ট অফার করেছে সংস্থা।

- Car Discount Offer: Maruti Wagon R
২০ বছরেরও বেশি সময় ধরে বেস্ট সেলিং গাড়ির জায়গা ধরে রেখেছে Maruti এর Wagon।। সময়ের সঙ্গে নয়া ভেরিয়েন্ট Maruti Wagon R প্রকাশ্যে এনেছে। এই গাড়িটির উপরেও দারুণ অফার (Car Discount Offer) ঘোষণা করেছে সংস্থা। গাড়ির সমস্ত পেট্রোল ভেরিয়েন্টে ৪৬ হাজার টাকা এবং CNG ভেরিয়েন্টে ৫৮ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- Car Discount Offer: Maruti Celerio
মারুতির আরও একটি জনপ্রিয় গাড়ি Celerio। Maruti এর তরফেও Celerio গাড়িটির উপর ৫১ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। সিএনজি ভেরিয়েন্টের উপর গাড়িটির ডিসকাউন্টে ৬৮ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
- Car Discount Offer: রয়েছে একাধিক গাড়ি
এছাড়াও Maruti Swift এবং Maruti Baleno গাড়িটির উপরেও Maruti এর তরফে বড় ছাড় (Car Discount Offer) দেওয়া হয়েছে। আর সেই মতো Maruti Swift এ ৪৭ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও সিএনজি ভেরিয়েন্টে ৩৩ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি Maruti Baleno গাড়িটির পেট্রোল ভেরিয়েন্টে ৪০ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তবে CNG ভেরিয়েন্টে 55,000 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট (Car Discount Offer) পাবেন।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications